আঙ্কারায় অস্ট্রিয়ার চ্যান্সেলর, এরদোয়ানের সঙ্গে হবে গুরুত্বপূর্ণ আলোচনা
তুরস্কের রাজধানী আঙ্কারায় অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার প্রেসিডেন্ট কমপ্লেক্সে আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে এরদোয়ান স্টকারকে স্বাগত জানান। এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান, প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আকিফ চাগাতায় কিলিচসহ দেশটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট এরদোয়ানের আমন্ত্রণে তুরস্কে সরকারি সফরে গেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর স্টকার। সফরকালে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করবেন দুই দেশের নেতারা। আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুও গুরুত্ব পাবে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে তুরস্ক ও অস্ট্রিয়ার সম্পর্কেও নতুন করে সক্রিয়তার ইঙ্গিত দেখা যাচ্ছে। বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে উভয় দেশ।
তুরস্কের রাজধানী আঙ্কারায় অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার প্রেসিডেন্ট কমপ্লেক্সে আয়োজিত আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে এরদোয়ান স্টকারকে স্বাগত জানান। এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান, প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আকিফ চাগাতায় কিলিচসহ দেশটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট এরদোয়ানের আমন্ত্রণে তুরস্কে সরকারি সফরে গেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর স্টকার।
সফরকালে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করবেন দুই দেশের নেতারা।
আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুও গুরুত্ব পাবে বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে তুরস্ক ও অস্ট্রিয়ার সম্পর্কেও নতুন করে সক্রিয়তার ইঙ্গিত দেখা যাচ্ছে। বাণিজ্য, অভিবাসন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে উভয় দেশ।
What's Your Reaction?