আচরণবিধি লঙ্ঘন করায় মুফতি আমির হামজাকে জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজাকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে তিন দিন করে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম। কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ রোববার (৮ তারিখ) আমির হামজার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগ করেন। ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এ জরিমানা করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, মজমপুর গেটে সাঁটানো আমির হামজার ব্যানারে কোথাও মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই মর্মে প্রতীয়মান হয়। পরে আমির হামজার আইনজীবী তৌফিকুল ইসলাম তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং এ ব্যাপারে ভুল স্বীকার করেন। অভিযোগকারী রাশেদ আহমেদ বলেন, ‌‘রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় এখনো পরিপূর্ণভাবে কার্যকর করা হয়নি। এসব ব্যানার-পোস্টার এখনো আছে। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’ আল

আচরণবিধি লঙ্ঘন করায় মুফতি আমির হামজাকে জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজাকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে তিন দিন করে ছয় দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম।

কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ রোববার (৮ তারিখ) আমির হামজার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগ করেন। ওই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এ জরিমানা করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, মজমপুর গেটে সাঁটানো আমির হামজার ব্যানারে কোথাও মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই মর্মে প্রতীয়মান হয়। পরে আমির হামজার আইনজীবী তৌফিকুল ইসলাম তুহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং এ ব্যাপারে ভুল স্বীকার করেন।

অভিযোগকারী রাশেদ আহমেদ বলেন, ‌‘রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় এখনো পরিপূর্ণভাবে কার্যকর করা হয়নি। এসব ব্যানার-পোস্টার এখনো আছে। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি।’

আল-মামুন সাগর/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow