আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির প্রার্থীকে জরিমানা

যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোবাবর (৯ ফেব্রুয়ারি) শুনানি শেষে বিচারক সিভিল জজ মতিউর রহমান এ আদেশ দিয়েছেন। প্রার্থীর আইনজীবী দেবাশীষ দাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে জানা গেছে, ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগর পাইকপাড়ায় বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে ‘মতুয়া সম্মেলন’ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। অনুষ্ঠান চলাকালীন তিনি মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছিলেন। নির্বাচনি তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান বা প্রতিশ্রুতি দেওয়া আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি নজরে আসার পর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মতিউর রহমান তাৎক্ষণিক তদন্ত শুরু করেন। আদালত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা খুঁজে পায়। এর প্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি মতিয়ার রহমান ফারাজীকে কারণদর্শানোর নোটিশ (সমন) জারি করা হয়। আদালতের আদেশে রোববার মতিয়

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির প্রার্থীকে জরিমানা

যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোবাবর (৯ ফেব্রুয়ারি) শুনানি শেষে বিচারক সিভিল জজ মতিউর রহমান এ আদেশ দিয়েছেন।
প্রার্থীর আইনজীবী দেবাশীষ দাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে জানা গেছে, ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগর পাইকপাড়ায় বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে ‘মতুয়া সম্মেলন’ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। অনুষ্ঠান চলাকালীন তিনি মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছিলেন। নির্বাচনি তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান বা প্রতিশ্রুতি দেওয়া আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি নজরে আসার পর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মতিউর রহমান তাৎক্ষণিক তদন্ত শুরু করেন। আদালত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা খুঁজে পায়। এর প্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি মতিয়ার রহমান ফারাজীকে কারণদর্শানোর নোটিশ (সমন) জারি করা হয়।

আদালতের আদেশে রোববার মতিয়ার রহমান ফারাজী সশরীরে আদালতে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা প্রদান করেন। শুনানির সময় তিনি নিজের ভুলের কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। তার স্বীকারোক্তি এবং আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন এবং জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেন।

মিলন রহমান/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow