আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ খুলনা ও যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বিরতির পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার এই সফরকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। নেতারা আশা করছেন, খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে। জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর দেড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ খুলনা ও যশোর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বিরতির পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার এই সফরকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভায় বৃহত্তর খুলনা জেলার ১৪ জন বিএনপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
নেতারা আশা করছেন, খুলনা ছাড়াও বাগেরহাট, সাতক্ষীরা ও পার্শ্ববর্তী জেলা থেকে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে।
জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা, বন্ধ মিল-কারখানা পুনরায় চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন প্রতিষ্ঠা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।
খুলনার কর্মসূচি শেষে দুপুর ১টার দিকে হেলিকপটারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর দেড়টার দিকে তিনি যশোর ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপির নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। এটি যশোরে তার প্রথম সরাসরি জনসভা।
যশোর জেলা বিএনপি জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে শহরের বাইরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যশোর অঞ্চলের দীর্ঘদিনের দাবি, বিশেষ করে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানসহ বিভিন্ন স্থানীয় ইস্যু তুলে ধরা হবে।
দলীয় নেতারা জানিয়েছেন, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা ও যশোর জেলার বিপুলসংখ্যক মানুষ সমাবেশে অংশ নেবেন।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোরে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সাংগঠনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
What's Your Reaction?