‘আজ গায়েহলুদ, কাল সঙ্গীত’—বিয়ের গুঞ্জনে ম্রুণালের জবাব
ভালোবাসা দিবসে দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জনে সরগরম নেটপাড়া। অবশেষে এই জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী, তবে তা বেশ মজার ছলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে নিজেই উপভোগ করছেন বলে জানান ম্রুণাল। ভক্তদের উদ্দেশে রসিকতা করে তিনি বলেন, “আজ আমার গায়ে হলুদ, কাল সংগীত— কেউ কিন্তু না খেয়ে যাবেন না!” তার এই মন্তব্যে মুহূর্তেই হাসির রোল পড়ে যায়। তিনি পরিষ্কার করে দেন, নিজের বিয়ের দিনক্ষণ বা পাত্র— কোনোটাই এখনো ঠিক হয়নি, অথচ চারদিকে চলছে কাল্পনিক সব আয়োজন। বিয়ে নিয়ে তাড়াহুড়ো বা লোক দেখানো সম্পর্কে বিশ্বাসী নন ম্রুণাল। তার মতে, “শুধুমাত্র বিয়ে করার জন্য সম্পর্কে জড়ানো ঠিক নয়। যখন সঠিক মানুষ জীবনে আসে, যার সঙ্গে নীরবতাও অস্বস্তিকর লাগে না, তখনই সম্পর্ককে বিয়ের রূপ দেওয়া উচিত।” আসন্ন ছবি ‘দো দিওয়ানে শহর মে’-এর প্রচারে গিয়ে সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গেও এই বিষয়ে খুনসুটিতে মেতে ওঠেন ম্রুণাল। সিদ্ধান্ত মজা করে বলেন, “১৪ ফেব্রুয়ারি ম্রুণালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাই উচিত সবার!” জবাবে
ভালোবাসা দিবসে দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জনে সরগরম নেটপাড়া। অবশেষে এই জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী, তবে তা বেশ মজার ছলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে নিজেই উপভোগ করছেন বলে জানান ম্রুণাল। ভক্তদের উদ্দেশে রসিকতা করে তিনি বলেন, “আজ আমার গায়ে হলুদ, কাল সংগীত— কেউ কিন্তু না খেয়ে যাবেন না!” তার এই মন্তব্যে মুহূর্তেই হাসির রোল পড়ে যায়। তিনি পরিষ্কার করে দেন, নিজের বিয়ের দিনক্ষণ বা পাত্র— কোনোটাই এখনো ঠিক হয়নি, অথচ চারদিকে চলছে কাল্পনিক সব আয়োজন।
বিয়ে নিয়ে তাড়াহুড়ো বা লোক দেখানো সম্পর্কে বিশ্বাসী নন ম্রুণাল। তার মতে, “শুধুমাত্র বিয়ে করার জন্য সম্পর্কে জড়ানো ঠিক নয়। যখন সঠিক মানুষ জীবনে আসে, যার সঙ্গে নীরবতাও অস্বস্তিকর লাগে না, তখনই সম্পর্ককে বিয়ের রূপ দেওয়া উচিত।”
আসন্ন ছবি ‘দো দিওয়ানে শহর মে’-এর প্রচারে গিয়ে সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গেও এই বিষয়ে খুনসুটিতে মেতে ওঠেন ম্রুণাল। সিদ্ধান্ত মজা করে বলেন, “১৪ ফেব্রুয়ারি ম্রুণালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাই উচিত সবার!” জবাবে ম্রুণাল হেসে বলেন, “তাহলে সেটাই হবে সবচেয়ে বড় এপ্রিল ফুল!” আপাতত ধানুশের সঙ্গে বিয়ের খবরটি যে শুধুই গুজব, তা নিশ্চিত করলেন এই অভিনেত্রী।
What's Your Reaction?