আজ দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর কয়েক দিনের জন্য দেশে ফিরছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে তোলা একটি ছবিতে সাদা চুল ও দাড়িতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেতাকে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ। তিনি জানান, ইলিয়াস কাঞ্চন বিকেলে দেশে পৌঁছাবেন। তবে এই সফর দীর্ঘদিনের জন্য নয়। চিকিৎসার পরবর্তী ধাপের জন্য আগামী ১৫ আগস্ট লন্ডনে তার গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা নির্ধারিত রয়েছে। তাই ১৪ আগস্টের আগেই তাকে আবার লন্ডনে ফিরতে হবে।  লিটন এরশাদ গণমাধ্যমকে বলেন, 'আজ বিকেলে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন। তবে এটি সাময়িক সফর। চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আবার লন্ডনে ফিরতে হবে।'  তিনি আরও জানান, চিকিৎসায় এখন পর্যন্ত আশানুরূপ উন্নতি হয়নি। পরিবারের সদস্যরা লন্ডনে তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন। তবে দীর্ঘদিন পর নিজ দেশের মানুষের কাছে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করায়

আজ দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নেওয়ার পর কয়েক দিনের জন্য দেশে ফিরছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার (৩ আগস্ট) সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিমানবন্দরে তোলা একটি ছবিতে সাদা চুল ও দাড়িতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেতাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ। তিনি জানান, ইলিয়াস কাঞ্চন বিকেলে দেশে পৌঁছাবেন। তবে এই সফর দীর্ঘদিনের জন্য নয়। চিকিৎসার পরবর্তী ধাপের জন্য আগামী ১৫ আগস্ট লন্ডনে তার গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা নির্ধারিত রয়েছে। তাই ১৪ আগস্টের আগেই তাকে আবার লন্ডনে ফিরতে হবে। 

লিটন এরশাদ গণমাধ্যমকে বলেন, 'আজ বিকেলে দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন। তবে এটি সাময়িক সফর। চিকিৎসার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আবার লন্ডনে ফিরতে হবে।' 

তিনি আরও জানান, চিকিৎসায় এখন পর্যন্ত আশানুরূপ উন্নতি হয়নি। পরিবারের সদস্যরা লন্ডনে তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন। তবে দীর্ঘদিন পর নিজ দেশের মানুষের কাছে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করায় পরিবারের সিদ্ধান্তেই কয়েক দিনের জন্য তাকে দেশে আনা হচ্ছে। 

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি নিয়মিত কেমোথেরাপিসহ বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, এ পর্যন্ত তাকে প্রায় ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে, যার প্রভাব তার শারীরিক অবস্থায়ও পড়েছে।

আগামী ১৫ আগস্ট নির্ধারিত চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষায় অংশ নিতে তাকে আবার লন্ডনে ফিরতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow