আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।  সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোর থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য আলাদা করে বাঁশ দিয়ে ঘেরা স্থানে কলাপাতা বিছানো হয়েছে। পুরো নগরী ও সমাবেশ এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। ঝালকাঠি জে

আজ বরিশাল যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোর থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য আলাদা করে বাঁশ দিয়ে ঘেরা স্থানে কলাপাতা বিছানো হয়েছে। পুরো নগরী ও সমাবেশ এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী বলেন, বরিশাল বিভাগের অধিকাংশ আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন বলে তারা আশাবাদী।

দলীয় কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপটারযোগে বরিশালে পৌঁছাবেন তারেক রহমান। জনসভা শেষে দুপুর ১টার দিকে তিনি ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন। অন্যদিকে ২০০৮ সালে এই বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ২০ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনকে ঘিরে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow