আজ সোনা-রুপার দাম কেমন

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকার বেশি। ভালো মানের রুপার ভরি সাড়ে ৫ হাজার টাকার অধিক। দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে এই দাম নির্ধারণ করে। আবার নতুন দর নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে। বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার মূল্য ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা পাওয়া যাচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া, প্রতি ভরি ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে। এমএএস/একিউএফ

আজ সোনা-রুপার দাম কেমন

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকার বেশি। ভালো মানের রুপার ভরি সাড়ে ৫ হাজার টাকার অধিক।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে এই দাম নির্ধারণ করে। আবার নতুন দর নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার মূল্য ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা পাওয়া যাচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া, প্রতি ভরি ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

এমএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow