আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ
আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর। জমকালো এ আয়োজনে বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তিতুল্য অভিনেতা আহমেদ শরীফকে প্রদান করা হবে আজীবন সম্মাননা। প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবকে ঘিরে এরই মধ্যে প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শক, নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উৎসবে প্রদর্শিত হবে নির্বাচিত বাংলা চলচ্চিত্র। পাশাপাশি বিভিন্ন বিভাগে সেরাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি থাকবে রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশ-বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের অংশগ্রহণ। আয়োজকদের ভাষ্য, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখা। প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপ
আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর। জমকালো এ আয়োজনে বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তিতুল্য অভিনেতা আহমেদ শরীফকে প্রদান করা হবে আজীবন সম্মাননা।
প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবকে ঘিরে এরই মধ্যে প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শক, নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উৎসবে প্রদর্শিত হবে নির্বাচিত বাংলা চলচ্চিত্র। পাশাপাশি বিভিন্ন বিভাগে সেরাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি থাকবে রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশ-বিদেশের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের অংশগ্রহণ।
আয়োজকদের ভাষ্য, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখা।
প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- এই তিন বিভাগে নির্বাচিত বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। এরপর ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন।
ফেস্টিভ্যালের আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, ‘আমরা আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। শুধু আনুষ্ঠানিকতা নয়, সত্যিকার অর্থে ভালো চলচ্চিত্র ও নির্মাতাদের মূল্যায়ন করাই আমাদের লক্ষ্য।’
সদস্য সচিব লিটু আনাম জানান, আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন উৎসবের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং তারা ভবিষ্যতে সম্ভাবনাময় নির্মাতাদের কাজে বিনিয়োগেরও আগ্রহ প্রকাশ করেছে। উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর তানভীর সানি।

উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে বড় ঘোষণা
মূল আয়োজনের আগে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, প্রামাণ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।
৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘দ্য ইটারনাল জার্নি’। একই দিনে প্রদর্শিত হবে মিশুক মনির পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’।
১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’। এছাড়া রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমানের ‘শিকড়’ চলচ্চিত্রও দর্শকদের জন্য প্রদর্শিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এটি যেহেতু উৎসবের প্রথম আসর, তাই ২০২৩ থেকে ২০২৫-এই তিন বছরের বাংলা চলচ্চিত্রের সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, গায়ক-গায়িকা, কলাকুশলীসহ মোট ২০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
এছাড়া বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে অবদান রাখার জন্য বায়োস্কোপ ফিল্মসকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। অন্যদিকে বাংলাদেশে সিনেমা হলের আধুনিকায়ন, দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করা এবং দেশীয় চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পাবে স্টার সিনেপ্লেক্স।
এরই মধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র তারকা নিউইয়র্কে পৌঁছেছেন। তাদের অংশগ্রহণে ২ আগস্টের মূল আয়োজন আরও বর্ণাঢ্য হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমএমএফ
What's Your Reaction?
