আট বছর পরও আলোচনার কেন্দ্রে সেই ‘ব্রাজিল বাড়ি’

যশোরের চৌগাছায় ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিলের পতাকার রঙে রাঙানো সেই আলোচিত ‘ব্রাজিল বাড়ি’ এখনও ফুটপ্রেমীদের নজর কাড়ছে। সময়ের বিবর্তনে বাড়ির রং হয়তো কিছুটা মলিন হয়েছে, তবে দলের প্রতি ভালোবাসা একটুও কমেনি বাড়ির মালিক ও কট্টর ব্রাজিল ভক্ত জামির হোসেনের। চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর বটতলায় অবস্থিত এ বাড়িটি এখন ওই এলাকার এক পরিচিত নাম। স্থানীয় সূত্রে জানা যায়, জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা। তবে তিনি ইছাপুর বটতলার এ নিজস্ব ভবনেই পরিবার নিয়ে বসবাস করেন। ২০১৮ সালে বিশ্বকাপ উন্মাদনার সময় নিজের দোতলা (বর্তমানে তিনতলা) বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছিলেন তিনি। বর্তমানে বাড়িটির নিচতলায় ‘ওয়েভ ফাউন্ডেশন’ নামের একটি এনজিওর অফিস এবং দ্বিতীয় তলায় জামির তার পরিবার নিয়ে থাকেন তিনি। চৌগাছা শহরের বাসস্ট্যান্ডে ‘ফেমাস অটো’ নামে একটি মোটরসাইকেলের শোরুম এবং একটি টিভি-ফ্রিজের শোরুম রয়েছে জামিরের। জামির হোসেন বলেন, ফুটবলে আমার ভালবাসা ব্রাজিল। এ ভালবাসা থেকে ২০১৮ সালের বিশ্বকাপের আগে ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়িটিকে রাঙিয়েছি। এখনও বাড়িটিতে সেই রংই আছে। আর শহরের সবাই আ

আট বছর পরও আলোচনার কেন্দ্রে সেই ‘ব্রাজিল বাড়ি’

যশোরের চৌগাছায় ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিলের পতাকার রঙে রাঙানো সেই আলোচিত ‘ব্রাজিল বাড়ি’ এখনও ফুটপ্রেমীদের নজর কাড়ছে। সময়ের বিবর্তনে বাড়ির রং হয়তো কিছুটা মলিন হয়েছে, তবে দলের প্রতি ভালোবাসা একটুও কমেনি বাড়ির মালিক ও কট্টর ব্রাজিল ভক্ত জামির হোসেনের।

চৌগাছা-কোটচাঁদপুর সড়কের ইছাপুর বটতলায় অবস্থিত এ বাড়িটি এখন ওই এলাকার এক পরিচিত নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, জামির হোসেন চৌগাছা পৌরসভার পাঁচনমনা গ্রামের বাসিন্দা। তবে তিনি ইছাপুর বটতলার এ নিজস্ব ভবনেই পরিবার নিয়ে বসবাস করেন। ২০১৮ সালে বিশ্বকাপ উন্মাদনার সময় নিজের দোতলা (বর্তমানে তিনতলা) বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়েছিলেন তিনি। বর্তমানে বাড়িটির নিচতলায় ‘ওয়েভ ফাউন্ডেশন’ নামের একটি এনজিওর অফিস এবং দ্বিতীয় তলায় জামির তার পরিবার নিয়ে থাকেন তিনি। চৌগাছা শহরের বাসস্ট্যান্ডে ‘ফেমাস অটো’ নামে একটি মোটরসাইকেলের শোরুম এবং একটি টিভি-ফ্রিজের শোরুম রয়েছে জামিরের।

আট বছর পরও সেই ‘ব্রাজিল বাড়ি’ এখনও আলোচনার কেন্দ্রে

জামির হোসেন বলেন, ফুটবলে আমার ভালবাসা ব্রাজিল। এ ভালবাসা থেকে ২০১৮ সালের বিশ্বকাপের আগে ব্রাজিলের পতাকার রঙে নিজের বাড়িটিকে রাঙিয়েছি। এখনও বাড়িটিতে সেই রংই আছে। আর শহরের সবাই আমার বাড়িটিকে ব্রাজিল বাড়ি হিসেবে চেনে।

জামির হোসেন জানান, এবার ব্রাজিলের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছেন তারা। দুশ’ থেকে তিনশ’ মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা হবে।

স্মৃতিচারণ করে জামির হোসেন বলেন, ২০১৮ সালের বিশ্বকাপে ৭০ হাজার টাকা খরচ করে বাড়িটিতে এ রং দিয়েছিলাম। পাশাপাশি ২০ হাজার টাকার ব্রাজিলের জার্সিও কিনেছিলাম। কিন্তু দল বেশিদূর যেতে পারেনি। তাই এখনও সেই সময়ের ৭৫টি জার্সি রয়েছে। এগুলো নিয়ে এবার শোভাযাত্রা হবে।

খেলার মাঠে হার-জিত থাকবে উল্লেখ করে এ ফুটবলপ্রেমী বলেন, ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনাও ভালো ফুটবল খেলুক। ক্রিকেটে ভারত-পাকিস্তানের ম্যাচের মতো ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ে উত্তেজনা থাকবে, এটাই স্বাভাবিক। তবে সেই উত্তেজনা যেন কখনো সংঘাতে রূপ না নেয়। এটা যেন কেবল আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

মিলন রহমান/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow