আটক করে রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হচ্ছে?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের কাছে কংগ্রেসের অবস্থান কর্মসূচি ভেঙে দিয়েছে দিল্লি পুলিশ। এ সময় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানী নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে পুলিশ বিক্ষোভস্থল খালি করে দেয় এবং আন্দোলনে অংশ নেওয়া নেতাদের আটক করে সেখান থেকে সরিয়ে নেয়। আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইতেই তারা এই কর্মসূচি পালন করছেন। এদিকে, রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছে কংগ্রেস। দলের সংসদ সদস্য পবন খেরা বলেন, রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হচ্ছে তা পুলিশ আমাদের জানাতে রাজি নয়। সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে মিছিলে পুলিশের অভিযানের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করেছে বিরোধী দলগুলো। কংগ্রেসের দাবি, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় স

আটক করে রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হচ্ছে?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের কাছে কংগ্রেসের অবস্থান কর্মসূচি ভেঙে দিয়েছে দিল্লি পুলিশ। এ সময় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানী নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে পুলিশ বিক্ষোভস্থল খালি করে দেয় এবং আন্দোলনে অংশ নেওয়া নেতাদের আটক করে সেখান থেকে সরিয়ে নেয়।

আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইতেই তারা এই কর্মসূচি পালন করছেন।

এদিকে, রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছে কংগ্রেস।

দলের সংসদ সদস্য পবন খেরা বলেন, রাহুল গান্ধীকে কোথায় নেওয়া হচ্ছে তা পুলিশ আমাদের জানাতে রাজি নয়।

সোমবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে মিছিলে পুলিশের অভিযানের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করেছে বিরোধী দলগুলো। কংগ্রেসের দাবি, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow