আটকের পর যা বললেন কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আটক হওয়া আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী দাবি করেছেন, তার বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ একটি মব তৈরি করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ফেসবুক পোস্টে ফাহিম লেখেন, তার বিরুদ্ধে সৃষ্ট পরিস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত এবং এ বিষয়ে বলার মতো কিছু নেই—“আল্লাহর কাছেই সব নালিশ।” তিনি দাবি করেন, সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে এবং চাপ প্রয়োগ করে তা গোপন রাখা সম্ভব নয়। তিনি আরও বলেন, তার সকল কার্যক্রম তার নিজস্ব ফেসবুক পেজে রয়েছে এবং সেগুলোর ভিত্তিতে মানুষই বিচার করবেন। একই সঙ্গে নিজের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। ফাহিম দাবি করেন, তিনি আন্দোলনের পক্ষে থাকলেও তার সঙ্গে যা ঘটেছে, তার প্রকৃত সত্য একদিন সামনে আসবে। এর আগে বিকেলে মিরপুর চিড়িয়াখানা এলাকায় শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে আটক করে। শিক্ষার্থীদের অভিযোগ, তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অতীতে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থানের কারণে তাকে আটক করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে

আটকের পর যা বললেন কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আটক হওয়া আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী দাবি করেছেন, তার বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ একটি মব তৈরি করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ফেসবুক পোস্টে ফাহিম লেখেন, তার বিরুদ্ধে সৃষ্ট পরিস্থিতি উদ্দেশ্যপ্রণোদিত এবং এ বিষয়ে বলার মতো কিছু নেই—“আল্লাহর কাছেই সব নালিশ।” তিনি দাবি করেন, সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে এবং চাপ প্রয়োগ করে তা গোপন রাখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, তার সকল কার্যক্রম তার নিজস্ব ফেসবুক পেজে রয়েছে এবং সেগুলোর ভিত্তিতে মানুষই বিচার করবেন। একই সঙ্গে নিজের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

ফাহিম দাবি করেন, তিনি আন্দোলনের পক্ষে থাকলেও তার সঙ্গে যা ঘটেছে, তার প্রকৃত সত্য একদিন সামনে আসবে।

এর আগে বিকেলে মিরপুর চিড়িয়াখানা এলাকায় শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে আটক করে। শিক্ষার্থীদের অভিযোগ, তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং অতীতে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থানের কারণে তাকে আটক করা হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার স্বার্থে তাকে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow