আটকের ১২ ঘণ্টা পর বিএনপি নেতাকে ছেড়ে দিলো পুলিশ

কুমিল্লার সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ১২ ঘন্টা পর মুক্তি দিয়েছে পুলিশ। তাকে আটক করার পর থেকেই দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে রাখেন। রোববার (৩ মে) দুপুর ১২ টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে। দীর্ঘ ১২ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ হেফাজতে রাখা হয়। এরপর রাত ১২ টায় ছেড়ে দেওয়া হয়। এদিকে রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের থানা ঘেরাও ও পরিবহন শ্রমিকদের অবরোধে বন্ধ থাকে শাসনগাছা বাস টার্মিনাল থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল। রাত ১২ টায়ও থানা গেইটে তার অনুসারীদের ভীর ছিল লক্ষনীয়। দুপুরে পর অবরোধ তুলে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়।  কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার কালবেলাকে বলেন, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে, সেটি তারা ভালো বলতে পারবেন। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্ত করার চেষ্টা করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানা এলা

আটকের ১২ ঘণ্টা পর বিএনপি নেতাকে ছেড়ে দিলো পুলিশ

কুমিল্লার সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ১২ ঘন্টা পর মুক্তি দিয়েছে পুলিশ। তাকে আটক করার পর থেকেই দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে রাখেন।

রোববার (৩ মে) দুপুর ১২ টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে। দীর্ঘ ১২ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ হেফাজতে রাখা হয়। এরপর রাত ১২ টায় ছেড়ে দেওয়া হয়।

এদিকে রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের থানা ঘেরাও ও পরিবহন শ্রমিকদের অবরোধে বন্ধ থাকে শাসনগাছা বাস টার্মিনাল থেকে চলাচলকারী সব রুটের বাস চলাচল। রাত ১২ টায়ও থানা গেইটে তার অনুসারীদের ভীর ছিল লক্ষনীয়। দুপুরে পর অবরোধ তুলে নিলে বাস চলাচল স্বাভাবিক হয়। 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার কালবেলাকে বলেন, সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে, সেটি তারা ভালো বলতে পারবেন। এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্ত করার চেষ্টা করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানা এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে বিএনপি নেতা রেজাউল কাইয়ুমের আটকের খবরে তার অনুসারী বিএনপির নেতাকর্মী ও পরিবহন শ্রমিকরা দুপুর দেড়টার পর থানা ঘেরাও করে। তাদেরকে রেজাউল কাইয়ুমের মুক্তির দাবিতে থানা গেইটের সামনে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত তারা থানা গেইটে অবস্থান ছিল।

অপরদিকে কুমিল্লা কোতোয়ালি থানায় পুলিশের বাড়তি সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয়েও। 

তবে তাকে কী কারণে আটক করা হয়েছিল সেটি জানা যায়নি। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, কোন অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ সংক্রান্ত অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। গুরুত্বপূর্ণ এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা ও আঞ্চলিক রুটে যাতায়াত ব্যাহত হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow