আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই
খুব বেশি না- হোক আমার দুঃখ-সুখ মেপে দেখবার একজন সঙ্গিনী আমি তো চাইতেই পারি, আমি তো চাইতেই পারি সবকটি গোলাপের বিনিময়ে তুমি তুমি গন্ধে ভাসা একটা বিকেল, বারান্দায় চাঁদ নেমে আসা কবিতাময় একটা সমস্ত রাত আমি তো চাইতেই পারি; আমি তো চাইতেই পারি আরকিছুই না হোক অন্তত পান্তা ভাতে নুন, ভুল পথ ধরে নিজের ভেতরে ফিরেছি বহুদিন... পরে আর না- হোক, অন্তত একটিবার সঠিক পথ ধরে নিজের ভেতরে ফেরার ইচ্ছে এতোটাই অবান্তর ! সবকটা গান নচিকেতা, কালোর ভেতর আলোর বিজয় চাইতেই পারি চাইতেই পারি, আমি তো চাইতেই পারি যুদ্ধ জয়ের উল্লাসে ছোটা স্বপ্নে দেখা সেই ঘোড়াটা চাইলেই কী খুব অপরাধ ! হিজল ডাঙার মেলায় কেনা পঁচিশ পয়সার সেই বাঁশিটা, কিশোর থেকে বেরিয়ে এসে তরুণ হওয়ার সেই স্মৃতিটা ফিরে পাওয়ার ইচ্ছে হলে খুব কী ক্ষতি ! আমি তো চাইতেই পারি কাঠফাটা রোদ্দুরের প্রতিষেধক একপশলা বৃষ্টি, আমি তো চাইতেই পারি দু'একটা ঈদ আমারও হোক আমারও হোক আদিগন্ত একলা আকাশ, পথ ফুরনো মধ্যবিত্ত, বিবর্ণ সব ঝরাস্বপ্ন, শীতার্ত সব ইচ্ছেগুলোর পুনর্বাসন, আমি তো চাইতেই পারি ; সোনার ধানে হাওয়ার খেলা, শীতল রোদের বিকেলবেলা চাইতেই পারি, আমি ত
খুব বেশি না- হোক আমার দুঃখ-সুখ মেপে দেখবার
একজন সঙ্গিনী আমি তো চাইতেই পারি,
আমি তো চাইতেই পারি সবকটি গোলাপের বিনিময়ে
তুমি তুমি গন্ধে ভাসা একটা বিকেল,
বারান্দায় চাঁদ নেমে আসা কবিতাময় একটা সমস্ত রাত আমি তো চাইতেই পারি;
আমি তো চাইতেই পারি আরকিছুই না হোক অন্তত পান্তা ভাতে নুন,
ভুল পথ ধরে নিজের ভেতরে ফিরেছি বহুদিন...
পরে আর না- হোক, অন্তত একটিবার সঠিক পথ ধরে
নিজের ভেতরে ফেরার ইচ্ছে এতোটাই অবান্তর !
সবকটা গান নচিকেতা, কালোর ভেতর আলোর বিজয়
চাইতেই পারি চাইতেই পারি, আমি তো চাইতেই পারি
যুদ্ধ জয়ের উল্লাসে ছোটা স্বপ্নে দেখা সেই ঘোড়াটা
চাইলেই কী খুব অপরাধ !
হিজল ডাঙার মেলায় কেনা পঁচিশ পয়সার সেই বাঁশিটা,
কিশোর থেকে বেরিয়ে এসে তরুণ হওয়ার সেই স্মৃতিটা
ফিরে পাওয়ার ইচ্ছে হলে খুব কী ক্ষতি !
আমি তো চাইতেই পারি কাঠফাটা রোদ্দুরের প্রতিষেধক একপশলা বৃষ্টি,
আমি তো চাইতেই পারি দু'একটা ঈদ আমারও হোক
আমারও হোক আদিগন্ত একলা আকাশ,
পথ ফুরনো মধ্যবিত্ত, বিবর্ণ সব ঝরাস্বপ্ন, শীতার্ত সব ইচ্ছেগুলোর
পুনর্বাসন, আমি তো চাইতেই পারি ;
সোনার ধানে হাওয়ার খেলা, শীতল রোদের বিকেলবেলা
চাইতেই পারি, আমি তো চাইতেই পারি।
এইযে আমি অর্ধেক মানুষ স্বভাবে যাপনে,
ভাঁজ খুলে দেয়া মানবতার অধিকারে, আনন্দ বেদনায় ও ঘৃণায়,
পূর্ণতার বিশ্বাস নিয়ে আমি তুলতেই পারি বরফজমা ঠোঁটে উষ্ণ রোদ্দুর,
'আমি ভালো নেই' এই কথা বলবার স্বাধীনতা তো আমি চাইতেই পারি।
What's Your Reaction?