আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বহুল প্রতীক্ষিত কনসার্টে অংশ নিতে বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে আসেন তিনি। আগামীকাল ২৪ জুলাই রাজধানীর মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী কনসার্ট অনুষ্ঠিত হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্ট বাতিল বা স্থগিত হওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতিতে আতিফ আসলামের এই আয়োজন চলতি বছরের অন্যতম বড় কনসার্টে পরিণত হবে। পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে ভারত, বাংলাদেশসহ পুরো উপমহাদেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই দীর্ঘদিন পর ঢাকায় তার লাইভ পারফরম্যান্স ঘিরে ভক্তদের উচ্ছ্বাসও তুঙ্গে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow