আতিফের সঙ্গে পারফর্ম করবে মেঘদল ও লেভেল ফাইভ

২৪ জুলাই ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এমনটা গত মাসেই জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। এবার জানা গেল এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভেন্যুর নাম, পাশাপাশি শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি আয়োজিত হচ্ছে ৩০০ ফুটের ক্রিকেটারস একাডেমিতে। টিকিট পাওয়া যাচ্ছে গেটমাই টিকিট ওয়েবসাইটে। তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা (দুরি এরিয়া), ৫ হাজার ৯৯৯ টাকা (আদাত এরিয়া) এবং ১০ হাজার ৯৯৯ টাকা (পেহলি নাজার এরিয়া)। কনসার্টের দিন গেট ওপেন হবে বেলা ২টায়, বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। বিকেল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে আয়োজন। আতিফকে নিয়ে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরের ১৩ ডিসেম্বর। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল, টিকিট বিক্রি চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। আয়োজকেরা জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে। আয়োজকদের পক্ষ

আতিফের সঙ্গে পারফর্ম করবে মেঘদল ও লেভেল ফাইভ

২৪ জুলাই ঢাকায় গান শোনাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এমনটা গত মাসেই জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ। এবার জানা গেল এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ভেন্যুর নাম, পাশাপাশি শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টটি আয়োজিত হচ্ছে ৩০০ ফুটের ক্রিকেটারস একাডেমিতে। টিকিট পাওয়া যাচ্ছে গেটমাই টিকিট ওয়েবসাইটে। তিন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট। টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা (দুরি এরিয়া), ৫ হাজার ৯৯৯ টাকা (আদাত এরিয়া) এবং ১০ হাজার ৯৯৯ টাকা (পেহলি নাজার এরিয়া)। কনসার্টের দিন গেট ওপেন হবে বেলা ২টায়, বন্ধ হবে সন্ধ্যা ৬টায়। বিকেল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে আয়োজন।

আতিফের সঙ্গে পারফর্ম করবে মেঘদল ও লেভেল ফাইভ

আতিফকে নিয়ে এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছরের ১৩ ডিসেম্বর। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল, টিকিট বিক্রি চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে অনুমতি পায়নি প্রতিষ্ঠানটি। আয়োজকেরা জানিয়েছিল, অনুষ্ঠানটি বাতিল নয়; বরং উপযুক্ত সময়ে আবার আয়োজন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দর্শক স্থগতি হওয়া ওই কনসার্টের টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনা লাগবে না। এ ছাড়া যারা টিকিট ফেরত দিয়ে রিফান্ডের আবেদন করেছিলেন, কিন্তু এখনো রিফান্ড পাননি, তারাও চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারবেন।

আতিফের সঙ্গে পারফর্ম করবে মেঘদল ও লেভেল ফাইভ

মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, ‘চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। আমার পুরো টিম, শিল্পী থেকে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে। কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।’

এমআই/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow