আত্মগোপনে থাকা আ.লীগ নেতার পদত্যাগ

দীর্ঘদিন আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লালমনিরহাটের এক নেতা হঠাৎ প্রকাশ্যে এসে দল ও দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আ.লীগের রাজনীতি থেকে পদত্যাগের বিষয়টি জানান।  পদত্যাগের ঘোষণা দেওয়া আব্দুস সোহরাব আদিতমারী উপজেলা আ.লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।  জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান সোহরাব। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে আসেন এবং দ্রুত সংবাদ সম্মেলনের আয়োজন করে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করলেও তিনি মূলত মামলা থেকে বাঁচতে কৌশলের আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেন স্থানীয়রা।  তাদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর আবার বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা এবং নিজের অবস্থান রক্ষা করার চেষ্টা করছেন তিনি। শুধু নিজ স্বার্থে বারবার দল পরিবর্তন করে আসছেন সোহরাব।  বিএনপি থেকে আওয়ামী লীগ, আবার আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। এ নিয়ে

আত্মগোপনে থাকা আ.লীগ নেতার পদত্যাগ

দীর্ঘদিন আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লালমনিরহাটের এক নেতা হঠাৎ প্রকাশ্যে এসে দল ও দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আ.লীগের রাজনীতি থেকে পদত্যাগের বিষয়টি জানান। 

পদত্যাগের ঘোষণা দেওয়া আব্দুস সোহরাব আদিতমারী উপজেলা আ.লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। 

জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান সোহরাব। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে আসেন এবং দ্রুত সংবাদ সম্মেলনের আয়োজন করে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করলেও তিনি মূলত মামলা থেকে বাঁচতে কৌশলের আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেন স্থানীয়রা। 

তাদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর আবার বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা এবং নিজের অবস্থান রক্ষা করার চেষ্টা করছেন তিনি। শুধু নিজ স্বার্থে বারবার দল পরিবর্তন করে আসছেন সোহরাব। 

বিএনপি থেকে আওয়ামী লীগ, আবার আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

প্রসঙ্গত, আব্দুস সোহরাব ২০০৯ সালের দ্বিবার্ষিক সম্মেলনে জেলার আদিতমারী উপজেলা বিএনপির সহসভাপতি নির্বাচিত হয়ে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালে তিনি নিজ স্বার্থে লালমনিরহাট ২ আসনের এমপি সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাত থেকে ফুল নিয়ে আনুষ্ঠানিকভাবে আ.লীগে যোগ দেন।

পরবর্তীতে তিনি জেলা পরিষদের সদস্য পদ এবং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান। পরে তিনি নিজ স্বার্থে জেলা পরিষদের সদস্য পদ ছেড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow