আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

রাজধানীর মিরপুরে আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেতা যাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট কামরুন নাহার বনানী। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। আবেদনে বলা হয়, গত ২৬ এপ্রিল স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন নাসরিন সুলতানা। হাইকোর্ট ৬ সপ্তাহের আগাম জামিন দেন। হাইকোর্টের আদেশক্রমে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তিনি জামিন প্রার্থনা করেন। তিনি বয়স্ক। জামিন দিলে পালিয়ে যাবেন না৷ পরে আদালত আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানির ধার্য দিন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসেরর বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ইকরার লা

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

রাজধানীর মিরপুরে আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেতা যাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট কামরুন নাহার বনানী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

আবেদনে বলা হয়, গত ২৬ এপ্রিল স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করেন নাসরিন সুলতানা। হাইকোর্ট ৬ সপ্তাহের আগাম জামিন দেন। হাইকোর্টের আদেশক্রমে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তিনি জামিন প্রার্থনা করেন। তিনি বয়স্ক। জামিন দিলে পালিয়ে যাবেন না৷

পরে আদালত আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানির ধার্য দিন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসেরর বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ইকরার লাশ উদ্ধারের ঘটনায় ওইদিন রাতেই মামলা করেন তার বাবা কবির হায়াত খান। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়।

মামলায় ইকরার বাবা অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’।

উল্লেখ্য, আফরা ইভনাথ ইকরা আলভীর স্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow