আদ-দ্বীন হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক এবং নবজাতকদের নিবিড় পরিচর্যার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে চান। এ সময় তিনি নিহত নবজাতকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসা ব্যয় ও হাসপাতালের বিল মওকুফের পাশাপাশি মরদেহ নিজ নিজ বাসস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ করেন। বুধবার (২৭ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, যে মায়েরা তাদের সন্তানদের নিয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, এই মর্মান্তিক ঘটনায় তাদের সব আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তিনি আরও বলেন, ঘটনার পেছনে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে একই ধরনের জটিলতায় আক্রান্ত অন্য কোনো নবজাতক হাসপাতালে রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্

আদ-দ্বীন হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক এবং নবজাতকদের নিবিড় পরিচর্যার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে চান।

এ সময় তিনি নিহত নবজাতকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসা ব্যয় ও হাসপাতালের বিল মওকুফের পাশাপাশি মরদেহ নিজ নিজ বাসস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

বুধবার (২৭ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, যে মায়েরা তাদের সন্তানদের নিয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, এই মর্মান্তিক ঘটনায় তাদের সব আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

তিনি আরও বলেন, ঘটনার পেছনে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে একই ধরনের জটিলতায় আক্রান্ত অন্য কোনো নবজাতক হাসপাতালে রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

কেএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow