আদ দ্বীনে ৬ শিশুর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ছয় শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। বুধবার (২৭ মে) বেলা সোয়া ১১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বলেন, তারাও ছয় শিশুর মৃত্যুর খবর শুনেছেন। তবে কী কারণে এই ছয় শিশুর মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম পাঠিয়ে সরেজমিন খোঁজ নিতে বলেছেন বলে জানান তিনি। আরও পড়ুনআদ-দ্বীন হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, যে কোনো শিশুর মৃত্যু অনাকাঙ্ক্ষিত। আদ দ্বীন হাসপাতালে কেন শিশুদের মৃত্যু হলো, চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রয়েছে কিনা—তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমইউ/এমএমকে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ছয় শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। বিষয়টি জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
বুধবার (২৭ মে) বেলা সোয়া ১১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জাগো নিউজকে বলেন, তারাও ছয় শিশুর মৃত্যুর খবর শুনেছেন। তবে কী কারণে এই ছয় শিশুর মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম পাঠিয়ে সরেজমিন খোঁজ নিতে বলেছেন বলে জানান তিনি।
আরও পড়ুন
আদ-দ্বীন হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, যে কোনো শিশুর মৃত্যু অনাকাঙ্ক্ষিত। আদ দ্বীন হাসপাতালে কেন শিশুদের মৃত্যু হলো, চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রয়েছে কিনা—তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমইউ/এমএমকে
What's Your Reaction?