আদনান আল রাজীবের সিনেমার নায়ক সিয়াম আহমেদ
ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে দীর্ঘদিনের সফল পথচলার পর এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা আদনান আল রাজীবের। কয়েকদিন আগে নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে দর্শকদের কৌতূহল বাড়িয়েছেন তিনি। আরও পড়ুন অপমানের স্মৃতি ভুলে তানজিন তিশার পাশে দাঁড়ালেন শাহরিয়ার নাজিম জয় তখন সিনেমার নাম বা অভিনয়শিল্পীদের বিষয়ে কিছু না জানিয়ে শুধু বলেছিলেন, এটি হবে একটি প্রেমের গল্প। এবার সেই সিনেমা নিয়েই মিলেছে নতুন তথ্য। জাগো নিউজ বেশ কিছু সূত্রে নিশ্চিত হয়েছে, আদনান আল রাজীবের প্রথম চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই নির্মাতা ও সিয়ামের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। চিত্রনাট্যের চূড়ান্ত কাজের পাশাপাশি লোকেশন নির্বাচন ও অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে। তবে সিনেমাটি নিয়ে এখনই প্রকাশ্যে কথা বলতে রাজি নন আদনান আল রাজীব কিংবা সিয়াম আহমেদ। যোগাযোগ করা হলেও তারা দুজনই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। জানা গেছে, সিনেমাটি নির্মিত হবে এক
ছোট পর্দা ও বিজ্ঞাপন নির্মাণে দীর্ঘদিনের সফল পথচলার পর এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা আদনান আল রাজীবের। কয়েকদিন আগে নিজের প্রথম সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে দর্শকদের কৌতূহল বাড়িয়েছেন তিনি।
তখন সিনেমার নাম বা অভিনয়শিল্পীদের বিষয়ে কিছু না জানিয়ে শুধু বলেছিলেন, এটি হবে একটি প্রেমের গল্প।
এবার সেই সিনেমা নিয়েই মিলেছে নতুন তথ্য। জাগো নিউজ বেশ কিছু সূত্রে নিশ্চিত হয়েছে, আদনান আল রাজীবের প্রথম চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই নির্মাতা ও সিয়ামের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। চিত্রনাট্যের চূড়ান্ত কাজের পাশাপাশি লোকেশন নির্বাচন ও অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।
তবে সিনেমাটি নিয়ে এখনই প্রকাশ্যে কথা বলতে রাজি নন আদনান আল রাজীব কিংবা সিয়াম আহমেদ। যোগাযোগ করা হলেও তারা দুজনই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
জানা গেছে, সিনেমাটি নির্মিত হবে একটি সমসাময়িক প্রেমের গল্পকে কেন্দ্র করে। আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং আধুনিক জীবনের নানা বাস্তবতা গল্পে উঠে আসবে। যদিও নায়ক হিসেবে সিয়ামের নাম চূড়ান্ত, তবে তার বিপরীতে কে অভিনয় করবেন, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। নায়িকা নির্বাচন নিয়ে নির্মাতা কয়েকজন অভিনেত্রীর সঙ্গে আলোচনা করছেন বলেও সূত্রের দাবি।
সিয়াম আহমেদকে সর্বশেষ কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা ‘রাক্ষস’-এ দেখা গেছে। নতুন এই সিনেমার মাধ্যমে তিনি আবারও রোমান্টিক ঘরানার চরিত্রে ফিরছেন, যা তার ভক্তদের জন্য হতে পারে বাড়তি আকর্ষণের বিষয়।
অন্যদিকে, ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’, ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’-এর মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপন নির্মাণেও তিনি দেশের অন্যতম পরিচিত নির্মাতা। সেই অভিজ্ঞতা নিয়েই এবার বড় পর্দায় নিজের প্রথম সিনেমা নিয়ে আসছেন তিনি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ ভাগেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম, নায়িকা ও অন্যান্য অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমআই/এলআইএ
What's Your Reaction?

