আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

অ্যাকশনধর্মী সিনেমা ‘জংলি’ ও ‘রাক্ষস’ এর পর এবার রোমান্টিক গল্পের সিনেমায় দেখা যেতে পারে চিত্রনায়ক সিয়াম আহমেদকে। নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নায়ক হিসেবে আলোচনায় রয়েছেন তিনি। যদিও এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক হচ্ছেন সিয়াম। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্মাতা। তিনি জানান, সিয়াম আহমেদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আদনান আল রাজীব বলেন, ‘আমরা কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। এর মধ্যে সিয়াম আহমেদও আছেন। প্রাথমিকভাবে তার সঙ্গে কথা হয়েছে। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।’ জানা গেছে, আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি নির্মিত হবে একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে। ক্যারিয়ারের শুরুতে নির্মিত নাটক ‘কাছে আসার গল্প’–এর পর থেকেই বড় পর্দার জন্য ভিন্নধর্মী একটি প্রেমের গল্প নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল তার। দীর্ঘ সময় ধরে সেই গল্পের চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের একাধিক খসড়া নিয়ে কাজ চলছে। পাশাপাশি শিল্পী নির্বাচনও চলছে বলে জানিয়েছেন নির্ম

আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

অ্যাকশনধর্মী সিনেমা ‘জংলি’ ও ‘রাক্ষস’ এর পর এবার রোমান্টিক গল্পের সিনেমায় দেখা যেতে পারে চিত্রনায়ক সিয়াম আহমেদকে। নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নায়ক হিসেবে আলোচনায় রয়েছেন তিনি। যদিও এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি।

সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, আদনান আল রাজীবের প্রথম সিনেমার নায়ক হচ্ছেন সিয়াম। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্মাতা। তিনি জানান, সিয়াম আহমেদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আদনান আল রাজীব বলেন, ‘আমরা কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। এর মধ্যে সিয়াম আহমেদও আছেন। প্রাথমিকভাবে তার সঙ্গে কথা হয়েছে। তবে এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।’

জানা গেছে, আদনানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি নির্মিত হবে একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে। ক্যারিয়ারের শুরুতে নির্মিত নাটক ‘কাছে আসার গল্প’–এর পর থেকেই বড় পর্দার জন্য ভিন্নধর্মী একটি প্রেমের গল্প নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল তার। দীর্ঘ সময় ধরে সেই গল্পের চিত্রনাট্য তৈরি করেছেন তিনি। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের একাধিক খসড়া নিয়ে কাজ চলছে। পাশাপাশি শিল্পী নির্বাচনও চলছে বলে জানিয়েছেন নির্মাতা।

সিয়াম চূড়ান্ত হলে দীর্ঘদিন পর তাকে আবারও রোমান্টিক নায়কের চরিত্রে দেখা যাবে। এর আগে সাম্প্রতিক সময়ে তিনি মূলত অ্যাকশনধর্মী সিনেমাতেই দর্শকের সামনে হাজির হয়েছেন। এদিকে সিনেমার নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। আদনান আল রাজীব জানিয়েছেন, উপযুক্ত অভিনেত্রী নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে।

নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। নাম এখনো নির্ধারণ না হলেও আগামী বছর দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। উল্লেখ্য, আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করেছিল। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow