আদর্শ শিক্ষক বাবা ও তার মেয়ের ‘সুখবিলাস’

আসন্ন পবিত্র ঈদুল আজহায় এটিএন বাংলায় প্রচারিত হতে যাচ্ছে নতুন নাটক ‘সুখবিলাস’। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইকসান রনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমেদ তাওকীর ও ইকসান রনি। টেলিভিশনে প্রচারের পর নাটকটি ডিজিটাল প্ল্যাটফর্ম গোল্লাছুট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শ শিক্ষক ও বাবা সামাদ মাস্টার এবং তার মেয়ে শিউলিকে ঘিরে। ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, সামাজিক বিচার এবং জীবনের কঠিন বাস্তবতার আবেগঘন এক কাহিনি উঠে এসেছে এতে। নাটকটির নির্মাতা ইকসান রনি বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন উদীয়মান নির্মাতা হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। বাস্তবধর্মী ও আবেগনির্ভর গল্প নির্মাণই তার কাজের প্রধান বৈশিষ্ট্য। তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘বাবাও মানুষ’, ‘সাঁঝবাতি’, ‘ময়না মতির গল্প’ এবং ‘আমিই রেনু’। বিশেষ করে ‘বাবাও মানুষ’ নাটকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে, যেখানে অভিনয় করেছিলেন ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি। পরিবার, সমাজ ও মানুষের না-বলা অনুভূতিগুলোকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে ইকসান রনির নির্মাণশৈলী দর্শকদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি ক

আদর্শ শিক্ষক বাবা ও তার মেয়ের ‘সুখবিলাস’

আসন্ন পবিত্র ঈদুল আজহায় এটিএন বাংলায় প্রচারিত হতে যাচ্ছে নতুন নাটক ‘সুখবিলাস’। নাটকটির গল্প ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ইকসান রনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আহমেদ তাওকীর ও ইকসান রনি। টেলিভিশনে প্রচারের পর নাটকটি ডিজিটাল প্ল্যাটফর্ম গোল্লাছুট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে একজন আদর্শ শিক্ষক ও বাবা সামাদ মাস্টার এবং তার মেয়ে শিউলিকে ঘিরে। ভালোবাসা, পারিবারিক সম্পর্ক, সামাজিক বিচার এবং জীবনের কঠিন বাস্তবতার আবেগঘন এক কাহিনি উঠে এসেছে এতে।

নাটকটির নির্মাতা ইকসান রনি বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন উদীয়মান নির্মাতা হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। বাস্তবধর্মী ও আবেগনির্ভর গল্প নির্মাণই তার কাজের প্রধান বৈশিষ্ট্য। তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘বাবাও মানুষ’, ‘সাঁঝবাতি’, ‘ময়না মতির গল্প’ এবং ‘আমিই রেনু’। বিশেষ করে ‘বাবাও মানুষ’ নাটকটি দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে, যেখানে অভিনয় করেছিলেন ফজলুর রহমান বাবু ও তানিয়া বৃষ্টি।

পরিবার, সমাজ ও মানুষের না-বলা অনুভূতিগুলোকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে ইকসান রনির নির্মাণশৈলী দর্শকদের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। ‘সুখবিলাস’ও সেই ধারাবাহিকতায় দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ইকসান রনি বলেন, ‘আমি সবসময় এমন গল্প বলতে ভালোবাসি, যেগুলো সমাজের বাস্তবতা, দায়বদ্ধতা এবং মানুষের জীবনের নানা দিককে তুলে ধরে। গল্পের মাধ্যমে সমাজের প্রতি নিজের দায়িত্ববোধ প্রকাশ করার চেষ্টা করি।’

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow