আদালতে সাংবাদিকদের ওপর হামলা

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের খবরাখবর জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন টিভি সাংবাদিক। বৃহস্পতিবার (২১ মে) আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, ক্যামেরাপার্সন অমিত দাশ ও স্টার নিউজের ক্যামেরাপার্সন জালাল উদ্দিন। জানা যায়, সকাল ৯টা থেকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনের খবরাখবর জানাতে সেখান থেকে লাইভে যুক্ত হন কয়েকজন টিভি সাংবাদিক। শুরুতে সকালে এখন টিভির সাংবাদিকদের ফুটেজ সংগ্রহে বাধা দেওয়া হয়, পরবর্তীতে দুপুরে আবারো ফুটেজ সংগ্রহ করার সময় সাংবাদিকদের উপর চড়াও হন কয়েকজন আইনজীবী।  চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম বলেন, সংবাদ সংগ্রহের সময় আমাদের ৩ সহকর্মীর ওপর হামলা করেছে কয়েকজন আইনজীবী। এর আগেও সকাল থেকে কয়েকজনকে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়েছিল। গণমাধ্যমের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই।  তিনি আরও বলেন, ওইখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ যাচাই করে হামলাকারীদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে

আদালতে সাংবাদিকদের ওপর হামলা

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের খবরাখবর জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন টিভি সাংবাদিক। বৃহস্পতিবার (২১ মে) আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, ক্যামেরাপার্সন অমিত দাশ ও স্টার নিউজের ক্যামেরাপার্সন জালাল উদ্দিন।

জানা যায়, সকাল ৯টা থেকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনের খবরাখবর জানাতে সেখান থেকে লাইভে যুক্ত হন কয়েকজন টিভি সাংবাদিক। শুরুতে সকালে এখন টিভির সাংবাদিকদের ফুটেজ সংগ্রহে বাধা দেওয়া হয়, পরবর্তীতে দুপুরে আবারো ফুটেজ সংগ্রহ করার সময় সাংবাদিকদের উপর চড়াও হন কয়েকজন আইনজীবী। 

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম বলেন, সংবাদ সংগ্রহের সময় আমাদের ৩ সহকর্মীর ওপর হামলা করেছে কয়েকজন আইনজীবী। এর আগেও সকাল থেকে কয়েকজনকে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়েছিল। গণমাধ্যমের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই। 

তিনি আরও বলেন, ওইখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ যাচাই করে হামলাকারীদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।

নির্বাচনী সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ( সিইউজে )। 

যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা শুধু গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি নয়, বরং আইনের শাসনের প্রতিও চরম অবমাননাকর। আদালত প্রাঙ্গণের মতো স্থানে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow