আদালতের এজলাসে দাঁড়িয়ে ‌‘বিষপান’ যৌতুক মামলার বাদীর

ভোলায় আদালতের এজলাসে দাঁড়িয়ে তারাভানু (৩৫) নামের এক নারী বিষপান করেছেন বলে জানা গেছে। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরের দিকে ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে। তারাভানু ভোলার বোহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ছোট মানিকা গ্রামের বাহার উদ্দিনের স্ত্রী। তিনি একটি যৌতুক মামলার বাদী। ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাসির উদ্দিন ঘটনার বিষয়ে জানান, তারাভানু স্বামী বাহার উদ্দিনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনে অভিযোগে মামলা করেছেন। বুধবার দুপুরের দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি ওঠে। আদালত চলাকালীন এজলাসে দাঁড়িয়ে তরল কিছু পান করেন তারাভানু। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, বর্তমানে ওই নারী চিকিৎসাধীন। তবে তিনি কী পান করেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

আদালতের এজলাসে দাঁড়িয়ে ‌‘বিষপান’ যৌতুক মামলার বাদীর

ভোলায় আদালতের এজলাসে দাঁড়িয়ে তারাভানু (৩৫) নামের এক নারী বিষপান করেছেন বলে জানা গেছে। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরের দিকে ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।

তারাভানু ভোলার বোহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ছোট মানিকা গ্রামের বাহার উদ্দিনের স্ত্রী। তিনি একটি যৌতুক মামলার বাদী।

ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ নাসির উদ্দিন ঘটনার বিষয়ে জানান, তারাভানু স্বামী বাহার উদ্দিনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনে অভিযোগে মামলা করেছেন। বুধবার দুপুরের দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি ওঠে। আদালত চলাকালীন এজলাসে দাঁড়িয়ে তরল কিছু পান করেন তারাভানু। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, বর্তমানে ওই নারী চিকিৎসাধীন। তবে তিনি কী পান করেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow