আদিবাসী শহীদদের স্মরণে গাসুর মোমবাতি প্রজ্বলন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী শহীদদের স্মরণ ও তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), ঢাকা মহানগর শাখা। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ বেদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ছাত্রনেতা ও আদিবাসী শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন বাড়ুক বৈচিত্র্যময়তা, আদিবাসীরা পাক বাঙালির মর্যাদা আয়োজকরা বলেন, আদিবাসী জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ করতেই প্রতি বছর এ কর্মসূচির আয়োজন করা হয়। তাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তারা বলেন, মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে তারা সেই সব আদিবাসী শহীদকে স্মরণ করেছেন, যারা নিজেদের জীবন ও আত্মত্যাগের মাধ্যমে আদিবাসী জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। মোমবাতির প্রতিটি শিখা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। তাদের ত্যাগ ও বলিদানকে স্মরণে রেখে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নে

আদিবাসী শহীদদের স্মরণে গাসুর মোমবাতি প্রজ্বলন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী শহীদদের স্মরণ ও তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), ঢাকা মহানগর শাখা।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ বেদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ছাত্রনেতা ও আদিবাসী শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, আদিবাসী জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচারের সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ করতেই প্রতি বছর এ কর্মসূচির আয়োজন করা হয়। তাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তারা বলেন, মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে তারা সেই সব আদিবাসী শহীদকে স্মরণ করেছেন, যারা নিজেদের জীবন ও আত্মত্যাগের মাধ্যমে আদিবাসী জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। মোমবাতির প্রতিটি শিখা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। তাদের ত্যাগ ও বলিদানকে স্মরণে রেখে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সংহতি বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম ও সাহিত্য সংসদের সভাপতি সুর্মি চাকমা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নেবাই খুমি এবং গারো বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পারভিন নকরেক।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন গাসুর শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক জানকী চিসিম। কর্মসূচিটি সঞ্চালনা করেন গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), ঢাকা মহানগর শাখার সদস্য সৌগত ম্রং। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা মহানগর শাখার সভাপতি মৃন্ময় চিরান।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow