আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

গাইবান্ধার পলাশবাড়ির পানহাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-জামায়তের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ জুন) সকালের দিকে পলাশবাড়ি পৌর শহরের ছোট শিমুলতলা পানহাটিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পানহাটিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকালেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। ফলে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পানহাটিতে থাকা দুটি গাছ এবং হাটের কয়েকটি পানের দোকান (ছাউনি) ভাঙার ঘটনাও ঘটে। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, ‘সকালে পানহাটিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়।’ এ বিষয়ে বিএনপি ও জামায়াত নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আনোয়ার আল শামীম/এফএ/এএসএম

আধিপত্য নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

গাইবান্ধার পলাশবাড়ির পানহাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-জামায়তের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালের দিকে পলাশবাড়ি পৌর শহরের ছোট শিমুলতলা পানহাটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পানহাটিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকালেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। ফলে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পানহাটিতে থাকা দুটি গাছ এবং হাটের কয়েকটি পানের দোকান (ছাউনি) ভাঙার ঘটনাও ঘটে।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, ‘সকালে পানহাটিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়।’

এ বিষয়ে বিএনপি ও জামায়াত নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আনোয়ার আল শামীম/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow