আধুনিক প্রযুক্তিতে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় সম্ভব: চসিক মেয়র
চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে। নগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চট্টগ্রাম শাখায় চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বায়োমেট্রিক্স প্রযুক্তিসমৃদ্ধ ১৮০ চ্যানেলের ‘ম্যাগনেটম লুমিনা প্রো এডিশন’ থ্রি তেসলা এমআরআই মেশিন। বুধবার (৩ জুন) সকালে মেশিনটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে বিভিন্ন জটিল ও নতুন ধরনের রোগের প্রকোপও বাড়ছে। এসব রোগের কার্যকর চিকিৎসার জন্য সঠিক ও নির্ভুল রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা সরঞ্জাম রোগ নির্ণয়কে আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করে তুলেছে। ডা. শাহাদাত হোসেন বলেন, রোগ দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসকেরা কার্যকর চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অত্যাধুনিক থ্রি তেসলা এমআরআই প্রযুক্তি জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পাবেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনৈতিক কেন্দ্র। এ নগরীর মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা
চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে। নগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চট্টগ্রাম শাখায় চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বায়োমেট্রিক্স প্রযুক্তিসমৃদ্ধ ১৮০ চ্যানেলের ‘ম্যাগনেটম লুমিনা প্রো এডিশন’ থ্রি তেসলা এমআরআই মেশিন।
বুধবার (৩ জুন) সকালে মেশিনটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে বিভিন্ন জটিল ও নতুন ধরনের রোগের প্রকোপও বাড়ছে। এসব রোগের কার্যকর চিকিৎসার জন্য সঠিক ও নির্ভুল রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা সরঞ্জাম রোগ নির্ণয়কে আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য করে তুলেছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, রোগ দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসকেরা কার্যকর চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করতে পারেন। অত্যাধুনিক থ্রি তেসলা এমআরআই প্রযুক্তি জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পাবেন।
তিনি আরও বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনৈতিক কেন্দ্র। এ নগরীর মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা সময়ের দাবি। সর্বাধুনিক এমআরআই প্রযুক্তি সংযোজনের মাধ্যমে পপুলার ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, নতুন থ্রি তেসলা এমআরআই মেশিনের মাধ্যমে মাত্র ৩ থেকে ৪ মিনিটে মস্তিষ্ক ও মেরুদণ্ডের এমআরআই পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। এ ছাড়া শরীরের অন্যান্য অঙ্গের এমআরআই পরীক্ষাও আগের তুলনায় কম সময়ে করা যাবে।
তিনি বলেন, চট্টগ্রামবাসীর সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রযুক্তি সংযোজন করা হবে।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রাম শাখার সিনিয়র ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শান্তিনগর শাখার ডিজিএম মো. শাহী মাহমুদ, সহকারী ব্যবস্থাপক সুজন কান্তি দে, উজ্জ্বল বড়ুয়া, সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) মো. বেলাল হোসেনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, কনসালট্যান্ট ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমকেআর
What's Your Reaction?