আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার রামপুর চিংড়ি এস্টেটসহ রামপুর এলাকার বিভিন্ন চিংড়ি ঘের পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।  বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পরিদর্শন শেষে মৎস্য অধিদপ্তরের ৪৮ একরের প্রদর্শনী চিংড়ি খামার কার্যালয়ে স্থানীয় চিংড়ি চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চিংড়ি চাষ দেশের একটি গুরুত্বপূর্ণ মৎস্য খাত। এশিয়ার বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান শক্তিশালী হলেও এটিকে আরও এগিয়ে নিতে সরকার, চাষি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, চিংড়ি চাষিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পরিদর্শন ও মতবিনিময় সভায় মাতামুহুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরি, সিনিয়র সহ-সভাপতি ইউছুফ বদরী, সাংগঠনিক সম্পাদক শোয়াইবু

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার রামপুর চিংড়ি এস্টেটসহ রামপুর এলাকার বিভিন্ন চিংড়ি ঘের পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।  বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পরিদর্শন শেষে মৎস্য অধিদপ্তরের ৪৮ একরের প্রদর্শনী চিংড়ি খামার কার্যালয়ে স্থানীয় চিংড়ি চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চিংড়ি চাষ দেশের একটি গুরুত্বপূর্ণ মৎস্য খাত। এশিয়ার বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান শক্তিশালী হলেও এটিকে আরও এগিয়ে নিতে সরকার, চাষি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, চিংড়ি চাষিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পরিদর্শন ও মতবিনিময় সভায় মাতামুহুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরি, সিনিয়র সহ-সভাপতি ইউছুফ বদরী, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় চিংড়ি ব্যবসায়ী ও খামার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow