আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মানে সারাদিন শুধু বই পড়া ও জিপিএ-৫ পাওয়া নয়। শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে এবং বর্তমান সরকার ইতোমধ্যেই সেই কার্যক্রম শুরু করেছে।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের লক্ষ্যে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, সোনারগাঁয়ের মানুষ অত্যন্ত ভাগ্যবান। নারায়ণগঞ্জের বন্দরে যে পলিটেকনিক ইনস্টিটিউট হওয়ার কথা ছিল, সেটি এখন সোনারগাঁয়ে স্থাপিত হতে যাচ্ছে। এছাড়া সোনারগাঁয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব রেখেছেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং তিনি এর জন্য ১০০ বিঘা জমি দেওয়ার ঘোষণাও দিয়েছেন। ইনশাআল্লাহ, শিগগির শিক্ষানীতি অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার নতুন বই পেতে আর কোনো বিলম্ব হবে না। পরীক্ষা শেষ হওয়ার পর ডিসেম্বর মাসের মধ্যেই সব বই বিতরণ সম্পন্ন করা হবে। শিক্ষার মানোন্নয়নে সরকার ‘ওয়া
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মানে সারাদিন শুধু বই পড়া ও জিপিএ-৫ পাওয়া নয়। শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে এবং বর্তমান সরকার ইতোমধ্যেই সেই কার্যক্রম শুরু করেছে।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের লক্ষ্যে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, সোনারগাঁয়ের মানুষ অত্যন্ত ভাগ্যবান। নারায়ণগঞ্জের বন্দরে যে পলিটেকনিক ইনস্টিটিউট হওয়ার কথা ছিল, সেটি এখন সোনারগাঁয়ে স্থাপিত হতে যাচ্ছে। এছাড়া সোনারগাঁয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব রেখেছেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং তিনি এর জন্য ১০০ বিঘা জমি দেওয়ার ঘোষণাও দিয়েছেন। ইনশাআল্লাহ, শিগগির শিক্ষানীতি অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার নতুন বই পেতে আর কোনো বিলম্ব হবে না। পরীক্ষা শেষ হওয়ার পর ডিসেম্বর মাসের মধ্যেই সব বই বিতরণ সম্পন্ন করা হবে। শিক্ষার মানোন্নয়নে সরকার ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কার্যক্রম হাতে নিয়েছে, যার মাধ্যমে শিক্ষকেরা কীভাবে পড়াচ্ছেন তা জানা যাবে এবং পুরো বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট ও আইনি জটিলতা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষকের অভাব রয়েছে। ৩২ হাজার ৫’শ শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতে স্থগিত থাকার কারণে আমরা তা করতে পারছি না। শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে সর্বমোট ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে। ছোটোখাটো যেকোনো কিছু হলেই মামলা করার কারণে আমাদের কাজের গতি বাধাগ্রস্ত হচ্ছে। তবে আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত এসব মামলা নিষ্পত্তি করার চেষ্টা চলছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তারেক রহমান সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দিয়েছে। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য শিক্ষাক্ষেত্রকে নতুন করে ঢেলে সাজানো হবে। পাশাপাশি শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি নিয়েও কাজ করছে সরকার। এছাড়া সারাদেশে ছড়িয়ে থাকা শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান), নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।
প্রধানমন্ত্রীর দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় একটি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিভিন্ন প্রতিভা প্রদর্শনী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।