আনসার সদস্যের কোলে শিশুকে রেখে ভোট দিলেন মা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কক্সবাজারের টেকনাফের শামলাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে এক ব্যতিক্রমী মানবিক দৃশ্য। দায়িত্ব পালনের পাশাপাশি এক নারী ভোটারের শিশুসন্তানকে কোলে নিয়ে তাকে নির্বিঘ্নে ভোট দিতে সহায়তা করেন আনসার সদস্য সৈয়দ আলম।
What's Your Reaction?
