আনোয়ারায় ইতিকাফরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু
ইবাদতে মশগুল থাকা অবস্থায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হারুন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে ফটিকছড়ির একটি মসজিদে ইতিকাফরত অবস্থায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। মৃত হারুন চৌধুরী আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মৃত ইউসুফ চৌধুরীর ছেলে। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হারুন চৌধুরী প্রতি বছরের মতো এবারও ২০ রমজান থেকে ফটিকছড়ির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করছিলেন। শনিবার জোহরের নামাজের পর মসজিদে ওয়াজ শুনছিলেন তিনি। ওয়াজ চলাকালীন হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যেই সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত হারুনের চাচাতো ভাই আনছার চৌধুরী জানান, আমার ভাই অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। অধিকাংশ সময় তিনি ইবাদত-বন্দেগির মধ্যেই অতিবাহিত করতেন। ইতিকাফের মতো পবিত্র অবস্থায় তার এই আকস্মিক প্রয়াণ আমাদের জন্য শোকাবহ হলেও এটি অত্যন্ত সৌভাগ্যের একটি মৃত্যু। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, শনিবার রাতেই পারিবারিক কবরস্থান
ইবাদতে মশগুল থাকা অবস্থায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হারুন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
শনিবার (১৪ মার্চ) দুপুরে ফটিকছড়ির একটি মসজিদে ইতিকাফরত অবস্থায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
মৃত হারুন চৌধুরী আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মৃত ইউসুফ চৌধুরীর ছেলে। তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হারুন চৌধুরী প্রতি বছরের মতো এবারও ২০ রমজান থেকে ফটিকছড়ির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদ্রাসার মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করছিলেন। শনিবার জোহরের নামাজের পর মসজিদে ওয়াজ শুনছিলেন তিনি। ওয়াজ চলাকালীন হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যেই সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত হারুনের চাচাতো ভাই আনছার চৌধুরী জানান, আমার ভাই অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। অধিকাংশ সময় তিনি ইবাদত-বন্দেগির মধ্যেই অতিবাহিত করতেন। ইতিকাফের মতো পবিত্র অবস্থায় তার এই আকস্মিক প্রয়াণ আমাদের জন্য শোকাবহ হলেও এটি অত্যন্ত সৌভাগ্যের একটি মৃত্যু।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, শনিবার রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?