আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।  শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে গত ১৫ এপ্রিল ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু হয়। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বি

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে গত ১৫ এপ্রিল ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু হয়। চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow