আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় ঢাবি শিক্ষার্থীর শিল্পকর্ম সেরা হিসেবে নির্বাচিত

রাশিয়ায় 'KARTINA MIRA' শীর্ষক আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী অরনী হোসেন অথৈ-এর আঁকা ‘‘The Craftsman’’ শীর্ষক চিত্রকর্মটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। তরুণ শিল্পীদের নিয়ে সম্প্রতি রাশিয়ার সামারা শহরে এই আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের মোট ১হাজার ৬শ’ ৫৩টি চিত্রকর্ম জমা পড়ে। সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিকোলাই মিখাইলোভিচ ক্রোপাচেভ গত ২৪ জুন ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্টেট ট্রেটইয়াকোভ গ্যালারিতে এক অনুষ্ঠানে অরনী হোসেন অথৈ-কে সনদপত্র ও সম্মাননা প্রদান করেন। কৃতী এই শিক্ষার্থী আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হওয়ায় উপাচার্য অরনী হোসেন অথৈ-কে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তার এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় ঢাবি শিক্ষার্থীর শিল্পকর্ম সেরা হিসেবে নির্বাচিত

রাশিয়ায় 'KARTINA MIRA' শীর্ষক আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী অরনী হোসেন অথৈ-এর আঁকা ‘‘The Craftsman’’ শীর্ষক চিত্রকর্মটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।

তরুণ শিল্পীদের নিয়ে সম্প্রতি রাশিয়ার সামারা শহরে এই আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিল্পীদের মোট ১হাজার ৬শ’ ৫৩টি চিত্রকর্ম জমা পড়ে।

সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের রেক্টর নিকোলাই মিখাইলোভিচ ক্রোপাচেভ গত ২৪ জুন ২০২৬ বিশ্ববিদ্যালয়ের স্টেট ট্রেটইয়াকোভ গ্যালারিতে এক অনুষ্ঠানে অরনী হোসেন অথৈ-কে সনদপত্র ও সম্মাননা প্রদান করেন।

কৃতী এই শিক্ষার্থী আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতায় সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হওয়ায় উপাচার্য অরনী হোসেন অথৈ-কে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তার এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow