আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে
সেনেগাল জাতীয় ফুটবল দলকে বিদায় জানিয়েছেন তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে সেনেগালের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। প্রতিবেদন ইয়েন নিউজের। যদিও মানের এই সিদ্ধান্ত পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। এর আগেই তিনি জানিয়েছিলেন, মরক্কোতে অনুষ্ঠিত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) হবে সেনেগালের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। যদিও পরে বিশ্বকাপও খেলেন। বিদায়বার্তায় দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মানে বলেন, ‘এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। দেশের জন্য সর্বোচ্চটা দিয়েছি এবং শেষ পর্যন্ত লড়াই করেছি। আপনাদের অবিচল সমর্থনই আমার সাফল্যের সবচেয়ে বড় প্রেরণা ছিল।’ তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও সেনেগালের ফুটবল থেকে পুরোপুরি সরে দাঁড়াতে চান না মানে। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর জাতীয় দলের কোচিং স্টাফ, কোচিং বেঞ্চ কিংবা ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে দেশের সেবায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ক্লাব ফুটবলে অবশ্য খেলা চালিয়ে যাবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বর্তমানে তিনি সৌদি প্রো
সেনেগাল জাতীয় ফুটবল দলকে বিদায় জানিয়েছেন তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে সেনেগালের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। প্রতিবেদন ইয়েন নিউজের।
যদিও মানের এই সিদ্ধান্ত পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না। এর আগেই তিনি জানিয়েছিলেন, মরক্কোতে অনুষ্ঠিত ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) হবে সেনেগালের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। যদিও পরে বিশ্বকাপও খেলেন।
বিদায়বার্তায় দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মানে বলেন, ‘এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। দেশের জন্য সর্বোচ্চটা দিয়েছি এবং শেষ পর্যন্ত লড়াই করেছি। আপনাদের অবিচল সমর্থনই আমার সাফল্যের সবচেয়ে বড় প্রেরণা ছিল।’
তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও সেনেগালের ফুটবল থেকে পুরোপুরি সরে দাঁড়াতে চান না মানে। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর জাতীয় দলের কোচিং স্টাফ, কোচিং বেঞ্চ কিংবা ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে দেশের সেবায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
ক্লাব ফুটবলে অবশ্য খেলা চালিয়ে যাবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত।
সেনেগালের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৫৪টি গোল করেছেন সাদিও মানে। দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
জাতীয় দলের হয়ে তার সবচেয়ে বড় সাফল্য আসে ২০২১ সালে, যখন সেনেগাল প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে। এছাড়া ২০১৯ সালের আসরে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৫ সালের আফকন জয়ী দলেও তিনি ছিলেন অন্যতম অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ সদস্য।
What's Your Reaction?