আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

আন্তর্জাতিক রান্নাবিষয়ক প্রতিযোগিতা ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন কানাডাপ্রবাসী বাংলাদেশি শেফ ও উদ্যোক্তা মেহরাব মুসা। যুক্তরাষ্ট্র ও কানাডার পেশাদার শেফ, গৃহরন্ধনশিল্পী এবং রন্ধনবিষয়ক কনটেন্ট নির্মাতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান কলোসাল।  প্রতিযোগিতাটির মাধ্যমে জেমস বিয়ার্ড ফাউন্ডেশনের কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। আয়োজকদের তথ্যমতে, প্রতিযোগিতার বিজয়ী পাবেন ২৫ হাজার মার্কিন ডলার, ‘টেস্ট অব হোম’ সাময়িকীতে প্রকাশিত হওয়ার সুযোগ এবং বিশ্বখ্যাত শেফ কার্লা হল-এর সঙ্গে রান্না করার বিশেষ অভিজ্ঞতা। একাধিক বাছাইপর্ব অতিক্রম করে কোয়ার্টার ফাইনালে ওঠাকে প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মেহরাব মুসা টরন্টোভিত্তিক ‘চিটাগং কিচেন’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রতিষ্ঠানটি করপোরেট অনুষ্ঠান, বিয়ে, ব্যক্তিগত আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশি খাবার ও প্রয়োজনভিত্তিক ক্যাটারিং সেবা দিয়ে থাকে। এর পাশাপাশি মেহরাব মুসা ‘সিকে ইভেন্টস’ এরও প্রতিষ্ঠাতা। এই

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব
আন্তর্জাতিক রান্নাবিষয়ক প্রতিযোগিতা ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন কানাডাপ্রবাসী বাংলাদেশি শেফ ও উদ্যোক্তা মেহরাব মুসা। যুক্তরাষ্ট্র ও কানাডার পেশাদার শেফ, গৃহরন্ধনশিল্পী এবং রন্ধনবিষয়ক কনটেন্ট নির্মাতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান কলোসাল।  প্রতিযোগিতাটির মাধ্যমে জেমস বিয়ার্ড ফাউন্ডেশনের কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করা হয়। আয়োজকদের তথ্যমতে, প্রতিযোগিতার বিজয়ী পাবেন ২৫ হাজার মার্কিন ডলার, ‘টেস্ট অব হোম’ সাময়িকীতে প্রকাশিত হওয়ার সুযোগ এবং বিশ্বখ্যাত শেফ কার্লা হল-এর সঙ্গে রান্না করার বিশেষ অভিজ্ঞতা। একাধিক বাছাইপর্ব অতিক্রম করে কোয়ার্টার ফাইনালে ওঠাকে প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মেহরাব মুসা টরন্টোভিত্তিক ‘চিটাগং কিচেন’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রতিষ্ঠানটি করপোরেট অনুষ্ঠান, বিয়ে, ব্যক্তিগত আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশি খাবার ও প্রয়োজনভিত্তিক ক্যাটারিং সেবা দিয়ে থাকে। এর পাশাপাশি মেহরাব মুসা ‘সিকে ইভেন্টস’ এরও প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠান বাংলাদেশি সংস্কৃতি, খাবার, শিল্প ও ঐতিহ্যকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করে। বর্তমানে উত্তর আমেরিকার বাজারের জন্য একটি প্রিমিয়াম বাংলাদেশি মসলার ব্র্যান্ড তৈরির কাজও করছেন তিনি। সম্প্রতি মেহরাব মুসা ইয়র্ক রিজিয়ন কৃষি-খাদ্য স্টার্টআপ কর্মসূচি-তেও নির্বাচিত হয়েছেন। ইয়র্ক রিজিয়নের নেতৃত্বে এবং ফুডপ্রেনার ল্যাব, ইয়র্ক লিংক, অন্টারিও সরকার ও কানাডা সরকারের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য সম্ভাবনাময় খাদ্য উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা। কোয়ার্টার ফাইনালে ওঠার প্রতিক্রিয়ায় মেহরাব মুসা কালবেলাকে বলেন, ‘ফেভারিট শেফ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছানো আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিত্ব করার একটি সুযোগ। আমি বিশ্বাস করি, আমাদের দেশের খাবার, সংস্কৃতি ও উদ্যোক্তাদের গল্প বিশ্বদরবারে তুলে ধরার এখনই সঠিক সময়।’ বর্তমানে প্রতিযোগিতাটি কোয়ার্টার ফাইনাল পর্বে রয়েছে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগী সেমিফাইনালে ওঠবেন। তাই পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করতে মেহরাব মুসার জন্য জনসাধারণের ভোট গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow