আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে সোমবার স্বর্ণের দাম সামান্য কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্প্রসারণ চুক্তি নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্সের।  বাজার তথ্য অনুযায়ী, সোমবার সকালে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২১.২৫ ডলারে নেমে আসে। এর আগে আগের সেশনে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৫১.৬০ ডলারে দাঁড়ায়। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান অন্যান্য মুদ্রার ধারকদের জন্য স্বর্ণকে আরও ব্যয়বহুল করে তুলেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে। বাজার এখন নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইরান ইস্যুতে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির দিকে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ওপর আগামী দিনের স্বর্ণবাজারের গতিপথ অনেকাংশে নির্ভর করবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow