‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াতের

মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির সব স্তরের নেতাকর্মী ও শাখাকে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিবৃতিতে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন শাসকগোষ্ঠী মিছিলকারীদের ওপর গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে শাহাদাত বরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। ডা. শফিকুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। এটি ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক স

‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াতের

মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির সব স্তরের নেতাকর্মী ও শাখাকে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের গৌরবময় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন শাসকগোষ্ঠী মিছিলকারীদের ওপর গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে শাহাদাত বরণ করেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। এটি ভাষা শহীদদের প্রতি বৈশ্বিক সম্মান ও স্বীকৃতির প্রতীক। বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে সবাইকে সচেষ্ট হতে হবে।

তিনি আরও বলেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব পালন করছে। দেশের মানুষ আশা করে, সরকার গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। একই সঙ্গে জনগণের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow