আন্তর্জাতিক মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হীল বাকি (২৩) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেপ্তার যুবক আন্তর্জাতিক মাদক চোরাচালান সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। গত রোববার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ হীল বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকার আবদুল কাশেমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, অভিযুক্ত যুবক বৈধ ভ্রমণ ভিসা (ট্যুরিস্ট ভিসা) নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিয়ে ইয়াবাসহ বিভিন্ন মাদকের বড় চালান সংগ্রহ করতেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশল অবলম্বন করে সেসব মাদক নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন। নারা

আন্তর্জাতিক মাদক চোরাচালান সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হীল বাকি (২৩) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেপ্তার যুবক আন্তর্জাতিক মাদক চোরাচালান সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য।

গত রোববার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ হীল বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকার আবদুল কাশেমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, অভিযুক্ত যুবক বৈধ ভ্রমণ ভিসা (ট্যুরিস্ট ভিসা) নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিয়ে ইয়াবাসহ বিভিন্ন মাদকের বড় চালান সংগ্রহ করতেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশল অবলম্বন করে সেসব মাদক নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের এই ভারতীয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow