আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম, ভয় দেখিয়ে লাভ নেই: আবদুস সালাম

বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, অনেকে এখন আন্দোলনের ভয় দেখান। কিন্তু বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম। বুধবার (২০ মে) রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার আমলেও বিএনপির ওপর দমন-পীড়ন হয়েছে, গুম-খুন হয়েছে। তারপরও বিএনপি মাঠ ছাড়েনি। বিএনপি জনগণের দল। জনগণ যখন চেয়েছে, তখন বিএনপি হাজির হয়েছে। আবদুস সালাম বলেন, গত নির্বাচনে মানুষ বিএনপির ম্যানিফেস্টোর ওপর ভিত্তি করেই ভোট দিয়েছে। এখন সরকার কি জনগণের কথায় দেশ চালাবে, নাকি অন্য কারও কথায়? অবশ্যই জনগণের কথায় দেশ চালাবে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের রায়ের ভিত্তিতেই দেশ পরিচালনা করছেন। জনগণ বি

আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম, ভয় দেখিয়ে লাভ নেই: আবদুস সালাম

বিএনপিকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, অনেকে এখন আন্দোলনের ভয় দেখান। কিন্তু বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম।

বুধবার (২০ মে) রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার আমলেও বিএনপির ওপর দমন-পীড়ন হয়েছে, গুম-খুন হয়েছে। তারপরও বিএনপি মাঠ ছাড়েনি। বিএনপি জনগণের দল। জনগণ যখন চেয়েছে, তখন বিএনপি হাজির হয়েছে।

আবদুস সালাম বলেন, গত নির্বাচনে মানুষ বিএনপির ম্যানিফেস্টোর ওপর ভিত্তি করেই ভোট দিয়েছে। এখন সরকার কি জনগণের কথায় দেশ চালাবে, নাকি অন্য কারও কথায়? অবশ্যই জনগণের কথায় দেশ চালাবে।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের রায়ের ভিত্তিতেই দেশ পরিচালনা করছেন। জনগণ বিএনপির উত্থাপিত কর্মসূচি ও প্রতিশ্রুতির আলোকে রায় দিয়েছে।

জুলাই আন্দোলন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, বারবার শুধু ‘জুলাই সনদ’ বলা হচ্ছে। কিন্তু এই জুলাইয়ের সফল অভ্যুত্থানের জন্য ১৭ বছর ধরে কারা রক্ত দিয়েছে? বিএনপির নেতাকর্মীরা জেল খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, অনেকে প্রাণও দিয়েছেন।

তিনি বলেন, দেশের প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে জনগণের সমর্থনেই রাষ্ট্রক্ষমতায় এসেছিলেন।

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, খালেদা জিয়া কখনো আপস করেননি। সমালোচনা, নির্যাতন—সবকিছু সহ্য করেও তিনি তার অবস্থানে অনড় ছিলেন। তারেক রহমানও শত নির্যাতনের মুখে আপস করেননি।

আবদুস সালাম বলেন, ‘৫ আগস্টের পর অনেকে চেয়েছিলেন তারেক রহমান সরাসরি ক্ষমতায় যান। কিন্তু তিনি বলেছেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চান না। তিনি বিশ্বাস করেন, জনগণই ঠিক করবে কারা রাষ্ট্রক্ষমতায় যাবে।’

তিনি আরও বলেন, দেশ দুই-তিন মাসে বদলানো যায় না। জনগণ পাঁচ বছরের জন্য রায় দিয়েছে। কাজ করতে দিন। বাধা সৃষ্টি না করে সহযোগিতা করুন।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, জনগণ বিশ্বাস করে তারেক রহমান দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবেন এবং উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।

কেএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow