আপনি কতোটা রোমান্টিক, দেখুন এই ৫টি সিনেমা

দুই ধরনের মানুষ থাকে ভালোবাসা দিবসে। একপক্ষ যাদের পরিকল্পনা আছে। আরেকপক্ষ বাকিরা। দ্বিতীয় গ্রুপের জন্য পরামর্শ দেয়া যায়, ঘরে বসে সিঙ্গেল দিনটা উদযাপনে কাটাতে চাইলে পাঁচটি সিনেমার তালিকা নিয়ে বসতে পারেন। আপনি রোমান্টিক মনের হলে ছবিগুলো আপনাকে ভালোবাসায় ভাসাবে। হয়তো আগামী ভ্যালেন্টাইন্স ডেতে আপনিও পরিকল্পনা করা পক্ষের হয়েও যেতে পারেন। নতুন প্রজন্মের রোমান্টিকদের জন্য ‘জাব উই মেট’প্রতিটি প্রজন্মের জন্যই আলাদা ধরনের বলিউড রোমান্স আছে। বুহ যুগ আগের বলিউডপ্রেমীদের জন্য ছিলো ‘মুঘল-এ-আযম’। মিলেনিয়ালদের জন্য ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘কুচ কুচ হোতা হ্যায়’। আর জেন-জেডের জন্য বলা যেতে পারে ‘জাব উই মেট’ ছবির নাম। এটি একটি ট্রেনে দেখা হওয়া ছেলেমেয়ের ক্রস-কান্ট্রি প্রেমের গল্প। কারিনা কাপুরের উচ্ছ্বসিত ও প্রাণবন্ত ‘গীত’ চরিত্রটি অত্যন্ত আইকনিক। শহিদ কাপুরও ‘আদিত্য’ চরিত্রে নিখুঁত নীরব প্রেমিক হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন। মিলেনিয়ালদের জন্য বেস্ট চয়েজ ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেস’১৯৯০ এবং ২০০০-এর দশকে যারা বড় হয়েছে তারা রোমান্টিক কমেডির স্বর্ণযুগের কথা জানে। এই সময়ের একটি হিট ছব

আপনি কতোটা রোমান্টিক, দেখুন এই ৫টি সিনেমা

দুই ধরনের মানুষ থাকে ভালোবাসা দিবসে। একপক্ষ যাদের পরিকল্পনা আছে। আরেকপক্ষ বাকিরা। দ্বিতীয় গ্রুপের জন্য পরামর্শ দেয়া যায়, ঘরে বসে সিঙ্গেল দিনটা উদযাপনে কাটাতে চাইলে পাঁচটি সিনেমার তালিকা নিয়ে বসতে পারেন। আপনি রোমান্টিক মনের হলে ছবিগুলো আপনাকে ভালোবাসায় ভাসাবে। হয়তো আগামী ভ্যালেন্টাইন্স ডেতে আপনিও পরিকল্পনা করা পক্ষের হয়েও যেতে পারেন।

নতুন প্রজন্মের রোমান্টিকদের জন্য ‘জাব উই মেট’
প্রতিটি প্রজন্মের জন্যই আলাদা ধরনের বলিউড রোমান্স আছে। বুহ যুগ আগের বলিউডপ্রেমীদের জন্য ছিলো ‘মুঘল-এ-আযম’। মিলেনিয়ালদের জন্য ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং ‘কুচ কুচ হোতা হ্যায়’। আর জেন-জেডের জন্য বলা যেতে পারে ‘জাব উই মেট’ ছবির নাম। এটি একটি ট্রেনে দেখা হওয়া ছেলেমেয়ের ক্রস-কান্ট্রি প্রেমের গল্প।

কারিনা কাপুরের উচ্ছ্বসিত ও প্রাণবন্ত ‘গীত’ চরিত্রটি অত্যন্ত আইকনিক। শহিদ কাপুরও ‘আদিত্য’ চরিত্রে নিখুঁত নীরব প্রেমিক হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন।

মিলেনিয়ালদের জন্য বেস্ট চয়েজ ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেস’
১৯৯০ এবং ২০০০-এর দশকে যারা বড় হয়েছে তারা রোমান্টিক কমেডির স্বর্ণযুগের কথা জানে। এই সময়ের একটি হিট ছবি ‘হাউ টু লুজ আ গাই ইন ১০ ডেস’। ছবিতে কেট হাডসন ম্যাগাজিন কলামিস্ট হিসেবে এবং ম্যাথিউ ম্যাককোনাহি বিজ্ঞাপন এক্সিকিউটিভ হিসেবে অভিনয় করেছেন। ছবিটি দেখুন, মনে ভালোবাসার হাহাকার আসবেই।

অ্যানিমে প্রেমিকদের জন্য ‘ইউর নেম’
সর্বশেষ তালিকার সিনেমা ‘ইউর নেম’। এটি মাকোতো শিনকাইয়ের ডিসাস্টার ট্রিলজির প্রথম চলচ্চিত্র। ছবিটি ভ্রমণ এবং রোমান্টিকতার ভেতরে একটি ট্র্যাজিক গল্পে নির্মাণ করা হয়েছে। এই সিনেমা ২০২০ এবং ২০২৫ পর্যন্ত জাপানের সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিরো। পরে ‘ডেমন স্লেয়ার’ সিরিজ তাকে পেছনে ফেলে।

পুরনো রোমান্সপ্রেমীদের জন্য ‘রোমান হলিডে’
১৯৫৩ সালের এই রোমান্টিক কমেডি সেরা গল্পের জন্য অস্কার জিতেছিল। প্রধান নায়িকা অড্রি হেপবার্নও সেরা অভিনেত্রীর জন্য অস্কার জয় করেছিলেন। তিনি এক অজানা দেশের রাজকুমারী ‘অ্যান’ চরিত্রে অভিনয় করেছিলেন সিনেমায়। সিনেমাটি সেই সময়ের জন্য দারুণ এক নির্মাণ ছিলো সময়ের স্রোতে যা আজ ক্লাসিকে রূপ নিয়েছে।

আবেগ অনুভবের জন্য ‘মি বিফোর ইউ’
এই ছবিটির কথা বলতে গিয়ে সতর্ক বার্তা দেয়া যেতে পারে, এটি আপনাকে কাঁদাবে। লু ক্লার্ক (এমিলিয়া ক্লার্ক) এবং তেট্রাপ্লেজিক উইল ট্রায়নর (স্যাম ক্ল্যাফলিন) এর গল্প। প্রথমে উভয়েই শান্ত থাকলেও, পরে প্রেমে পড়ে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow