আপাতত মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মস্তিষ্কের অপারেশন শুরু হয়েছে। অপারেশন চলমান থাকায় আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জাগো নিউজকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের অপারেশন শুরু হয়েছে।আরও পড়ুনঅবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে অপারেশন শুরু হওয়ায় আপাতত এ পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়ে শায়রুল কবির খান বলেন, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। এদিকে, দুপুরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কেএইচ/এমএএইচ/
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মস্তিষ্কের অপারেশন শুরু হয়েছে। অপারেশন চলমান থাকায় আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জাগো নিউজকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের অপারেশন শুরু হয়েছে।
আরও পড়ুন
অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে অপারেশন শুরু হওয়ায় আপাতত এ পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।
মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়ে শায়রুল কবির খান বলেন, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
এদিকে, দুপুরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
কেএইচ/এমএএইচ/
What's Your Reaction?