আফগানদের বিরুদ্ধে পাকিস্তানের জিরো টলারেন্স ঘোষণা
আফগানদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) পরিদর্শন করেছেন এবং সামরিক নেতৃত্বের কাছ থেকে সর্বশেষ ব্রিফিংয়ের পর তিনি এ ঘোষণা দেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ফিতনা আল-খাওয়ারিজ এবং আফগান তালেবান শাসনের কুমতলবী কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে। ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন, যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পাকিস্তান জানে কীভাবে জবাব দিতে হয়। এদিকে আফগানিস্তান–পাকিস্তান উত্তেজনা কমাতে ‘তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি দুই দেশের মধ্যেকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এক বিবৃতিতে বলেন, দুই দেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন। সামাজিক
আফগানদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) পরিদর্শন করেছেন এবং সামরিক নেতৃত্বের কাছ থেকে সর্বশেষ ব্রিফিংয়ের পর তিনি এ ঘোষণা দেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, ফিতনা আল-খাওয়ারিজ এবং আফগান তালেবান শাসনের কুমতলবী কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স থাকতে হবে। ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পাকিস্তান জানে কীভাবে জবাব দিতে হয়।
এদিকে আফগানিস্তান–পাকিস্তান উত্তেজনা কমাতে ‘তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি দুই দেশের মধ্যেকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ আহ্বান জানিয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এক বিবৃতিতে বলেন, দুই দেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আমরা উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে, বেসামরিক নাগরিকদের আরও ক্ষতি এড়াতে এবং মধ্যস্থতাপূর্ণ সংলাপে পুনরায় যুক্ত হতে আহ্বান জানাচ্ছি।
এর আগে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, আফগানরা তাদের প্রিয় মাতৃভূমি ঐক্যবদ্ধভাবে রক্ষা করবে।
What's Your Reaction?