আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের
সীমান্তে হামলার জেরে আফগানিস্তানজুড়ে বোমা হামলা চালাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন এখন প্রকাশ্য যুদ্ধ চলবে। এরই মধ্যে দুই পক্ষই ব্যাপক হতাহতের কথা জানিয়েছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, পাকিস্তান আবারও কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে বোমা হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে এখন প্রকাশ্য যুদ্ধ চলছে। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তান ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে। ডুরান্ড লাইনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সূত্র: আল-জাজিরা এমএসএম
সীমান্তে হামলার জেরে আফগানিস্তানজুড়ে বোমা হামলা চালাচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন এখন প্রকাশ্য যুদ্ধ চলবে। এরই মধ্যে দুই পক্ষই ব্যাপক হতাহতের কথা জানিয়েছে।
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, পাকিস্তান আবারও কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে বোমা হামলা চালিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে এখন প্রকাশ্য যুদ্ধ চলছে।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তান ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে।
ডুরান্ড লাইনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
What's Your Reaction?