আফরান নিশোকে নিয়ে নতুন তিন সিনেমার ঘোষণা

নাটকের একসময়ে জনপ্রিয় অভিনেতা ছিলেন আফরান নিশো। তবে ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর থেকেই নাটককে বিদায় জানিয়েছেন এ অভিনেতা। থিতু হয়েছেন সিনেমায়। ইতোমধ্যেই তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘সুড়ঙ্গ’, 'দাগি', 'দম' । সবগুলো সিনেমাতেই প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের নাম। আফরান নিশোকে নিয়ে প্রথম বাজি ধরে আলফা আই। নির্মাণ করে 'সুড়ঙ্গ'। এরপর 'দাগি' ও 'দম' সিনেমা প্রযোজনা করে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। এবার এ প্রযোজনা প্রতিষ্ঠান নিশোকে নিয়ে আরও বড় পরিকল্পনার কথা জানান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানালেন, নিশোর সঙ্গে নতুন আরও তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে তাদের। এ ছাড়া আরও একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। নিশো অভিনীত মুক্তিপ্রাপ্ত তিন সিনেমায় আফরান নিশোকে দুঃখী ও প্রতারিত মানুষের চরিত্রেই দেখেছেন দর্শক। এ নিয়ে অবশ্য অনেকের আক্ষেপও রয়েছে। এবার তাদের সেই আক্ষেপ ঘুচতে চলেছে। নায়কসুলভ চরিত্রে হাজির হতে যাচ্ছেন এ অভিনেতা।  শাহরিয়ার শাকিল বলেন, ‘দর্শকের দৃষ্টিকোণ থেকে নিশোকে সব সিনেমায় স্ট্রা

আফরান নিশোকে নিয়ে নতুন তিন সিনেমার ঘোষণা
নাটকের একসময়ে জনপ্রিয় অভিনেতা ছিলেন আফরান নিশো। তবে ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর থেকেই নাটককে বিদায় জানিয়েছেন এ অভিনেতা। থিতু হয়েছেন সিনেমায়। ইতোমধ্যেই তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘সুড়ঙ্গ’, 'দাগি', 'দম' । সবগুলো সিনেমাতেই প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের নাম। আফরান নিশোকে নিয়ে প্রথম বাজি ধরে আলফা আই। নির্মাণ করে 'সুড়ঙ্গ'। এরপর 'দাগি' ও 'দম' সিনেমা প্রযোজনা করে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। এবার এ প্রযোজনা প্রতিষ্ঠান নিশোকে নিয়ে আরও বড় পরিকল্পনার কথা জানান। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানালেন, নিশোর সঙ্গে নতুন আরও তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে তাদের। এ ছাড়া আরও একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। নিশো অভিনীত মুক্তিপ্রাপ্ত তিন সিনেমায় আফরান নিশোকে দুঃখী ও প্রতারিত মানুষের চরিত্রেই দেখেছেন দর্শক। এ নিয়ে অবশ্য অনেকের আক্ষেপও রয়েছে। এবার তাদের সেই আক্ষেপ ঘুচতে চলেছে। নায়কসুলভ চরিত্রে হাজির হতে যাচ্ছেন এ অভিনেতা।  শাহরিয়ার শাকিল বলেন, ‘দর্শকের দৃষ্টিকোণ থেকে নিশোকে সব সিনেমায় স্ট্রাগলিং চরিত্রে দেখা গেছে। তারা নিশোকে পর্দায় নায়ক অবতারে দেখতে চান। নিশোর সঙ্গে আমাদের যে তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে, তার প্রতিটিতে নিশোকে দর্শক যেভাবে দেখতে চায়, সেভাবেই দেখা যাবে।’ নিশোর সঙ্গে তিন সিনেমা নিশ্চিত করলেও এখনো সিনেমার নাম ও পরিচালকের নাম জানাননি শাহরিয়ার শাকিল। তবে এ বছরের শুরুতে আলফা আই জানিয়েছিল, ভিকি জাহেদের পরিচালনায় দেখা যাবে নিশোকে। তার সঙ্গে ভাবা হচ্ছে মেহজাবীন চৌধুরীকে। সিনেমার নাম ‘পুলসিরাত’। এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও শাহরিয়ার শাকিল জানালেন, তিন সিনেমার একটিতে নিশোর সঙ্গে দেখা যেতে পারে মেহজাবীনকে। দর্শকেরাও এমনটা চান বলে দাবি করেন এই প্রযোজক। তিনি আরও জানালেন, একটি নয়, নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে একাধিক কাজ নিয়ে আলোচনা চলছে তাদের। এ ছাড়া নির্মাতা রায়হান রাফীর একাধিক প্রজেক্ট ও জাহিদ প্রীতমের সঙ্গে সিনেমা নিয়ে কাজ করছেন তারা। কয়েক দিন আগে ফেসবুকে ‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য থেকে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবি শেয়ার করে রায়হান রাফী ফিল্ম ইউনিভার্সে স্বাগত জানান রাফী। এরপর গুঞ্জন শুরু হয়, নিশোকে নিয়ে ‘তাণ্ডব ২’ শুরু করছেন নির্মাতা। নিশোও ফেসবুক স্টোরিতে 'তাণ্ডব ২' সিনেমার ইঙ্গিত দেন। এবার প্রযোজক শাহরিয়ার শাকিল সেই গুঞ্জন আরও উসকে দিলেন। সিনেমাগুলো মুক্তির সময়ও পরিষ্কার করেননি প্রযোজক। তবে এর আগে গত মে মাসে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, আফরান নিশো এ বছরেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হবেন। গুঞ্জন আছে আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে 'সুড়ঙ্গ ২'। এমনটা হলে এটি হবে ঈদ উৎসব ছাড়া মুক্তি পাওয়া আফরান নিশোর প্রথম সিনেমা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow