আফিফ-অংকনকে নিয়ে আক্ষেপ, যে কার‍ণে ফেরানো হলো মোসাদ্দেক-সোহানকে

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহানকে ফিরিয়েছে বিসিবি নির্বাচকরা। সবশেষে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অংকন। এই দুই ক্রিকেটারকে আরও সুযোগ না দিতে পারার আক্ষেপ আছে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে। তবে অলরাউন্ড দক্ষতা মোসাদ্দেক হোসেন সৈকতকে বাকিদের চেয়ে এগিয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় অংকনের। ওই সিরিজে ২ ম্যাচ খেললেও পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচেই একাদশে জায়গা হয়নি তার। আর আফিফ হোসেন ধ্রুব তিন ম্যাচ খেলে সুযোগ কাজে লাগাতে পারেননি। দু’জনকেই আরও সুযোগ না দিতে পারায় আক্ষেপ করেন প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি দুর্ভাগ্যজনকভাবে। আর আফিফকেও যে যথেষ্ট সুযোগ দিয়েছি, সেটাও আমি বলতে পারব না। আমার মনে হয় সে আরও কিছু সুযোগ পাওয়ার যোগ্য ছিল; কিন্তু এই মুহূর্তে আমরা কিছু কৌশলগত পরিবর্তন করছি, যার কারণে এই দুটি পরিবর্তন করা হয়েছে।’ আর মোসাদ্দেককে দ

আফিফ-অংকনকে নিয়ে আক্ষেপ, যে কার‍ণে ফেরানো হলো মোসাদ্দেক-সোহানকে

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহানকে ফিরিয়েছে বিসিবি নির্বাচকরা। সবশেষে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অংকন।

এই দুই ক্রিকেটারকে আরও সুযোগ না দিতে পারার আক্ষেপ আছে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে। তবে অলরাউন্ড দক্ষতা মোসাদ্দেক হোসেন সৈকতকে বাকিদের চেয়ে এগিয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় অংকনের। ওই সিরিজে ২ ম্যাচ খেললেও পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচেই একাদশে জায়গা হয়নি তার। আর আফিফ হোসেন ধ্রুব তিন ম্যাচ খেলে সুযোগ কাজে লাগাতে পারেননি। দু’জনকেই আরও সুযোগ না দিতে পারায় আক্ষেপ করেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, ‘অঙ্কনকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি দুর্ভাগ্যজনকভাবে। আর আফিফকেও যে যথেষ্ট সুযোগ দিয়েছি, সেটাও আমি বলতে পারব না। আমার মনে হয় সে আরও কিছু সুযোগ পাওয়ার যোগ্য ছিল; কিন্তু এই মুহূর্তে আমরা কিছু কৌশলগত পরিবর্তন করছি, যার কারণে এই দুটি পরিবর্তন করা হয়েছে।’

আর মোসাদ্দেককে দলে ফেরানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে, যেখানে আফিফ ছয় নম্বরে ব্যাটিং করে, সেখানে মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে এবং ছয় নম্বরে তার দক্ষতার মাত্রাটা আমাদের জন্য আরও বেশি কাজে লাগবে। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। আগেও খেলেছে এবং প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে আছে। একই সঙ্গে তার অলরাউন্ড সামর্থ্যও আমরা কাজে লাগাতে পারব। কারণ তার বোলিং সামর্থ্যও যথেষ্ট কার্যকর। এতে আমাদের দলের ভারসাম্য আরও ভালো হবে।’

মূলত অলরাউন্ড দক্ষতা মোসাদ্দেককে এগিয়ে দিয়েছে, ‘আমরা পাঁচজন ব্যাটার নিয়ে খেলি। ছয় নম্বর বোলারের জায়গায় মাঝে মাঝে একটু অভাব অনুভব করি। আমার মনে হয় মোসাদ্দেক তার ব্যাটিং দক্ষতা এবং বোলিং দক্ষতা- দুটো দিয়েই সেই কাজটা খুব ভালোভাবে করতে পারবে।’

নুরুল হাসান সোহানকে দলে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, ‘মাহিদুল অঙ্কনের জায়গায় আমরা নুরুল হাসান সোহানকে এনেছি। এর পেছনে একটা বড় কারণ হলো, অঙ্কন মূলত আমাদের কাছে এবং প্রিমিয়ার লিগে ওপরের সারির ব্যাটার। সে চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করে। আর সোহান ব্যাটিং করে ছয় ও সাত নম্বরে। আমরা আসলে এমন একজন উইকেটরক্ষক-ব্যাটার চিন্তা করছি, যে ছয় অথবা সাত নম্বরে ব্যাটিং করবে। সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে অঙ্কনের তুলনায় সোহান বেশি দক্ষ। সোহানের দক্ষতাটা বেশি কাজে লাগবে। এই কারণেই পরিবর্তনটা করা হয়েছে।’

এসকেডি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow