"আবর্জনা নয় জলাশয়ে বা ড্রেনে, স্বাভাবিক প্রবাহ ফিরুক ধারায়"

"আবর্জনা নয় জলাশয়ে বা ড্রেনে, স্বাভাবিক প্রবাহ ফিরুক ধারায়"এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জয়পুরহাট পৌরসভার আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন' জয়পুরহাট জেলা শাখার সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়। ​রবিবার (২১ জুন) সকালে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি অবরুদ্ধ খালে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। দীর্ঘদিনের জমে থাকা কচুরিপানা, প্লাস্টিক বর্জ্য ও বিভিন্ন আবর্জনা অপসারণের মাধ্যমে খালটির পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়। ​অভিযান চলাকালীন কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক তদারকি ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম। ​এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর হেলাল উদ্দিন এবং বিডি ক্লিন জয়পুরহাট জেলার সমন্বয়ক মোঃ রাকিবুল হাসান। ​কর্মসূচিতে বক্তারা বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে শহরের ড্রেন ও খালগুলো ভ

"আবর্জনা নয় জলাশয়ে বা ড্রেনে, স্বাভাবিক প্রবাহ ফিরুক ধারায়"

"আবর্জনা নয় জলাশয়ে বা ড্রেনে, স্বাভাবিক প্রবাহ ফিরুক ধারায়"এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জয়পুরহাট পৌরসভার আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন 'বিডি ক্লিন' জয়পুরহাট জেলা শাখার সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়।

​রবিবার (২১ জুন) সকালে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি অবরুদ্ধ খালে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। দীর্ঘদিনের জমে থাকা কচুরিপানা, প্লাস্টিক বর্জ্য ও বিভিন্ন আবর্জনা অপসারণের মাধ্যমে খালটির পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়। ​অভিযান চলাকালীন কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমের সার্বিক তদারকি ও স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম।

​এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর হেলাল উদ্দিন এবং বিডি ক্লিন জয়পুরহাট জেলার সমন্বয়ক মোঃ রাকিবুল হাসান।

​কর্মসূচিতে বক্তারা বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে শহরের ড্রেন ও খালগুলো ভরাট হয়ে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মশার উপদ্রব বাড়ে। পরিবেশ রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সুস্থ শহর গড়ে তুলতে কেবল পৌরসভা বা প্রশাসনের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

​অভিযানে বিডি ক্লিনের বিপুল সংখ্যক তরুণ ও যুবক স্বেচ্ছাসেবক মাস্ক, গ্লাভস এবং মাথায় ক্যাপ পরে স্বতঃস্ফূর্তভাবে খালে নেমে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। স্থানীয় সাধারণ মানুষ পৌরসভার এই উদ্যোগ এবং তরুণদের এই স্বেচ্ছাশ্রমকে সাধুবাদ জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow