আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল
দেশের আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) কর্তৃক পরিচালিত রিয়েল-টাইম আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত পাঁচটি রাডার অচলাবস্থায় থাকার পর সম্প্রতি রংপুরের রাডার স্টেশন চালু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ কালবেলাকে এই তথ্য জানান। বজলুর রশিদ বলেন, ‘বন্ধ থাকা পাঁচটি রাডারের মধ্যে বর্তমানে রংপুর রাডার স্টেশনটি সচল করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি ও অতি ভারি বৃষ্টির কারণে পাওয়ার সাপ্লাইয়ে বিঘ্ন ঘটায় রাডারগুলো বন্ধ ছিল।’ এছাড়া বাকি চারটি রাডার সক্রিয় করার কাজ চলমান আছে বলেও জানান তিনি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি রাডার স্থাপন করা হয়েছে ঢাকা, রংপুর, মৌলভীবাজার, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায়। এর মধ্যে রংপুরের নতুন রাডারটি ১৭ জুন থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। কক্সবাজারের রাডার প্রায় তিন বছর ধরে অচল। পটুয়াখালীর খেপুপাড়ার রাডার বন্ধ আট বছর। মৌলভীবাজারের রাডারও কয়েক বছর ধরে অকেজো। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, অনেক রাডারের যন্ত্রাংশ পুরোনো হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে এসব যন্ত্রাংশ আর পাওয়া যায় না। ফলে চাইলেও সেগুলো মেরামত
দেশের আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) কর্তৃক পরিচালিত রিয়েল-টাইম আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত পাঁচটি রাডার অচলাবস্থায় থাকার পর সম্প্রতি রংপুরের রাডার স্টেশন চালু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ কালবেলাকে এই তথ্য জানান।
বজলুর রশিদ বলেন, ‘বন্ধ থাকা পাঁচটি রাডারের মধ্যে বর্তমানে রংপুর রাডার স্টেশনটি সচল করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি ও অতি ভারি বৃষ্টির কারণে পাওয়ার সাপ্লাইয়ে বিঘ্ন ঘটায় রাডারগুলো বন্ধ ছিল।’ এছাড়া বাকি চারটি রাডার সক্রিয় করার কাজ চলমান আছে বলেও জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের পাঁচটি রাডার স্থাপন করা হয়েছে ঢাকা, রংপুর, মৌলভীবাজার, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায়। এর মধ্যে রংপুরের নতুন রাডারটি ১৭ জুন থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। কক্সবাজারের রাডার প্রায় তিন বছর ধরে অচল। পটুয়াখালীর খেপুপাড়ার রাডার বন্ধ আট বছর। মৌলভীবাজারের রাডারও কয়েক বছর ধরে অকেজো।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, অনেক রাডারের যন্ত্রাংশ পুরোনো হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে এসব যন্ত্রাংশ আর পাওয়া যায় না। ফলে চাইলেও সেগুলো মেরামত করা সম্ভব না। অনেক ক্ষেত্রে পুরো রাডার ব্যবস্থাই নতুন করে স্থাপন করতে হচ্ছে।
What's Your Reaction?