আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা
লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার আলোচনা আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খবর শাফাক নিউজের। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, চলমান সহিংসতা বন্ধ না হলে সমঝোতার প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে হিজবুল্লাহকে হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছিলেন, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে সেটিকে পুরো অঞ্চলের যুদ্ধবিরতি ভঙ্গ হিসেবে দেখা হবে। তবে রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন হামলা চালায় ইসরায়েল। এর পর ইরানও ইসরায়েলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে ৩ ও ৪ জুন ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কাঠামোতে সম্মত হয় লেবানন ও ইসরায়েল। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে হামলা বন্ধ করতে হবে এবং লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে হবে। তবে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এ প্রস্তাব প্রত্যাখ্যান করে একে ‘আত্মসমর্পণ’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এটিকে যুদ্ধ শেষ করা
লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার আলোচনা আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খবর শাফাক নিউজের।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, চলমান সহিংসতা বন্ধ না হলে সমঝোতার প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে হিজবুল্লাহকে হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন।
গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছিলেন, লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে সেটিকে পুরো অঞ্চলের যুদ্ধবিরতি ভঙ্গ হিসেবে দেখা হবে। তবে রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন হামলা চালায় ইসরায়েল। এর পর ইরানও ইসরায়েলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এর আগে ৩ ও ৪ জুন ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কাঠামোতে সম্মত হয় লেবানন ও ইসরায়েল। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে হামলা বন্ধ করতে হবে এবং লিতানি নদীর দক্ষিণাঞ্চল থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে হবে।
তবে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এ প্রস্তাব প্রত্যাখ্যান করে একে ‘আত্মসমর্পণ’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এটিকে যুদ্ধ শেষ করার ‘শেষ সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩ হাজার ৫৯৩ জন নিহত এবং ১০ হাজার ৯৯০ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
What's Your Reaction?