আবার হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশটির বিরুদ্ধে নতুন করে কোনো মার্কিন হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ইরানের সামরিক নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি আবার ইরানে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালানো হবে। তাদের দাবি, কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। এদিকে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বুধবার বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আকাশসীমায় ‘শত্রু বিমান’ অনুপ্রবেশের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়। অন্যদিকে লেবানন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। সমঝোতা অনুযায়ী, ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধ রাখবে এবং হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালাবে না। তবে এই সমঝোতা পুরো সংঘাতের অবসান ঘটাবে না বলে জানিয়েছে লেবাননের দূতাবাস।  

আবার হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশটির বিরুদ্ধে নতুন করে কোনো মার্কিন হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইরানের সামরিক নেতারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি আবার ইরানে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালানো হবে। তাদের দাবি, কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বুধবার বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আকাশসীমায় ‘শত্রু বিমান’ অনুপ্রবেশের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়।

অন্যদিকে লেবানন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। সমঝোতা অনুযায়ী, ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধ রাখবে এবং হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালাবে না। তবে এই সমঝোতা পুরো সংঘাতের অবসান ঘটাবে না বলে জানিয়েছে লেবাননের দূতাবাস।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow